বিনোদন

ঠিক কি ঘটেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক ঘন্টা আগে?

কাই পো ছে’ থেকে শুরু করে একের পর সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ‘ছিচোড়ে’ সিনেমায় দেখিয়েছিলেন কিভাবে আত্মহত্যার চিন্তা থেকে নিজেকে বের করে আনতে হয়। কিন্তু তাঁর জীবনের পরিসমাপ্তি যে আত্মহত্যা হবে তা কে জানত? অভিনেতা সুশান্ত পড়াশোনাতে ছিলেন তুখোড়। ফিজিক্সে ন্যাশনাল অলিম্পিয়াড জয়ী হয়েছিলেন। এছাড়া সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার কয়েছিলেন। কিন্তু নিজের জীবনের প্যাশন হিসেবে বেছে নিয়েছিলেন অভিনয়কেই। এরপর গত এক দশকে বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন নিজেকে বলিউড স্টার হিসেবে।

কিন্তু কি এমন হল যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হল? এর সঠিক কারন এখনো জানা যায়নি। সুশান্তের দেহ ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কি গতিপ্রকৃতি ছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো এদিনও তাড়াতাড়ি উঠে পড়েছিলেন সুশান্ত। এরপর সকাল দশটা নাগাদ খান ফলের রস। পরিচারক এসে তাকে ডাকেন সকাল ১১ টা নাগাদ। কিন্তু দীর্ঘক্ষণ ডাকার পর তাঁর সাড়া পাওয়া যায়নি। এরপর পরিচারক খবর দেন ওই আবাসনের বাসিন্দা ও সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের।

এই খবর পেয়ে বন্ধুরা ছুটে আসেন এবং ১০৮ নম্বরে ফোন করেন। ভাঙা হয় ঘরের দরজা। তখন ঘড়িতে বেলা ১২ টা ৪৫ মিনিট। এরপর ঘরের ভিতর দেখা যায় বিছানার চাদর গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে অভিনেতার দেহ। কিন্তু ঠিক কি কারনে এমন পরিনতি হল? জানা যাবে ময়নাতদন্তের পর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026