করোনার জেরে আমূল বদল স্কুলের পরিকাঠামোতে, কি কি বদল আসছে, দেখে নিন
করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। নতুন বছরের শুরুতে করণা প্যানডেমিক এর প্রভাব কিছুটা আয়ত্তে আসার পর এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলে যাবে। স্কুল খুলে ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি। এবার প্রায় ১১ মাস পর স্কুল খুলতে চলেছে। কিন্তু স্কুল খুললেও মেনে চলতে হবে পর্ষদের দেওয়া নির্দেশিকা।
স্কুল শিক্ষা পর্ষদের তরফে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক ও পড়ুয়াদের জন্য একটি ৫২ পাতার গাইডলাইন জারি করা হয়েছে। সেই গাইডলাইন রাজ্যের প্রতিটি স্কুলে পৌঁছে গিয়েছে জেলাশাসক এর মাধ্যমে। এবার করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী আর মাদুলি তাবিজ-কবজ ইত্যাদি পড়ে স্কুলে আসা যাবেনা। এছাড়াও সোনা বা যেকোন ধাতব অলংকার পরা নিষিদ্ধ। বাড়িতে এসে সব খুলে রেখে আসতে হবে। এছাড়াও একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়েছে যা আপনাদের জানা প্রয়োজন।
এছাড়াও ইতিমধ্যে স্কুল খোলার জন্য তোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার স্কুল খুললে হাতে আছে আর দুই দিন। তাই এখন থেকেই স্কুলে জানলা দরজা থেকে শুরু করে শৌচাগার শ্রেণীকক্ষ সবকিছু পরিষ্কার করা হচ্ছে। এছাড়াও স্কুলের জলের ট্যাঙ্ক সাফ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রতিটি স্কুলে একটি করে আইসোলেশন রুমে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…