রাজ্য

দেশের কথা বলছেন নাকি বাংলার কথা? রাজ্যসভায় ডেরেক কে কটাক্ষ মোদির

এবারের সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কে (Derek O Brien) কে সরাসরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নরেন্দ্র মোদী বললেন,”২৪ ঘন্টা নিজেদের চারপাশে যা দেখছেন এবং শুনছেন সেটাই এখানে বলছেন।”

রাজ্যসভায় মূলত কৃষক আন্দোলন নিয়ে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন তিনি ডেরেক ও’ব্রায়েন কে নিশানা করে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, “ডেরেক ও ব্রায়নের কথা শুনছিলাম। অনেক বড় বড় কথা বলছিলেন। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিহিংসাপরায়ণতা এই সমস্ত কথা শুনতে পেলাম। আমি এটা বুঝতে পারছি না উনি দেশের কথা বলছেন নাকি বাংলার কথা।”

প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেন ডাইরেক যে অভিযোগগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুলেছেন সেগুলো আসলে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে চলে আসছে এতদিন ধরে। নরেন্দ্র মোদী বলছেন তৃণমূল সাংসদের ব্যবহৃত শব্দ গুলি বাংলার বর্তমান পরিস্থিতিকে আরো ভালো ভাবে ব্যাখ্যা করে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে হাসির রোল ওঠে বিজেপি সাংসদ এর মধ্যে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন নিয়ে কথা বলতে শুরু করলেন।

এদিন তার কথায় পশ্চিমবঙ্গ সরকারকে আবারো কটাক্ষ করলেন তিনি। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তিনি বললেন, পশ্চিমবঙ্গের সরকারের অসহযোগিতার জন্য বাংলার কৃষকরা এখনো পর্যন্ত কেন্দ্রের কোন আর্থিক সাহায্য পাচ্ছেন না। এই প্রসঙ্গে যদিও ডেরেক ও’ব্রায়েন কোন মন্তব্য এখনো পর্যন্ত করেননি। তবে নরেন্দ্র মোদির হেরও বক্তব্যের পরে তৃণমূল সাংসদ রা রাজ্যসভা ভবন থেকে ওয়াকআউট করে দেন। তবে নরেন্দ্র মোদির এই বক্তব্য নিয়ে বর্তমানে শোরগোল উঠেছে রাজ্য রাজনীতির মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026