পলিটিক্স

দলবদল কারীদের উদ্দেশ্যে নতুন গান বাঁধলেন মদন মিত্র, করলেন মিউজিক ভিডিও শুট

মঞ্চে গরমা গরম বক্তব্য রাখার জন্য মদন মিত্র (Madan Mitra) বেশ বিখ্যাত। যাকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য মদন মিত্রের জুড়ি মেলা ভার। তারপর তার ফেসবুক লাইভ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। পরপর পরাজয়, হাজতবাস কোন কিছুই কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। আর এবার যারা দল বদল করে অন্য দলে গিয়েছেন তাদের জন্য একটি নতুন গানের ভিডিও তৈরি করে ফেললেন তৃণমূল নেতা মদন মিত্র।

এই গানের কথা সুর গানটি গাওয়া সব কিছুই কিন্তু মদন মিত্র একাই করেছেন। সম্প্রতি এই গানের মিউজিক ভিডিও শুট করে ফেললেন তৃণমূল নেতা। এই ভিডিওতে দলবদল কাটিতে নিশানা করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পাশাপাশি তিনি তৃণমূল সুপ্রিমো স্তুতি গেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে মদন মিত্রের গানে তার কয়েকজন ভক্ত উদ্দাম নৃত্য প্রদর্শন করছেন। তার গানের কথার মাধ্যমে তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে চলেছেন বারে বারে। মদন বলেছেন, “কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি!” আবার কখনো তার গলায়, “দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস ফাইন!”

যদিও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিলেন মদন মিত্র। কিন্তু পরবর্তীতে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটি মাটি কামড়ে মদন মিত্র বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে। একেবারে তিনি দলবদল কারীদের উদ্দেশ্যে বানিয়ে ফেলে নতুন গান। মনে করিয়ে দিলেন মদন মিত্র কে কিন্তু ভুলে যাওয়া সম্ভব নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026