রাজ্য

আমরাই আবারো ফিরে আসবো হুংকার মমতার

আমরা আবারও বিধানসভা নির্বাচনে ফিরে আসবো। এমনটাই হুংকার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বাজেট অধিবেশনের শেষ দিন ছিল। এদিনের মাধ্যমে চলতি বছরের বিধানসভার মেয়াদ শেষ হলো। নিয়মমাফিক ফটোসেশনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই তিনি এদিন ফটো তোলার সময় ভিক্টরি সাইন দেখান।

বিধানসভা অধিবেশন এ বাজেট অনেক বেশি প্রকল্প ঘোষণা নিয়ে চলে এসেছে এ বছরে। তবে এই নিয়ে এবারে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, “আরতো মাত্র ক’দিন আছেন। তার আগে এত ঘোষণা?” সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,”আমরা জিতে আসব আর এমনভাবে জিতে আসবো যে আরও অনেক দিন থাকবো।” এরপর তিনি স্পিকারের ঘর ছেড়ে বেরোনোর সময় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সঙ্গে দেখা করেন। তাদেরকে আগাম শুভেচ্ছা বার্তা জানান এবং বলেন, “আমি সব সময় ইতিবাচক থাকি এবং আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস আমরাই জিতবো।”

যদিও বাম এবং কংগ্রেস বিধায়ক রা ফটোসেশনে অংশ গ্রহণ করলেন না। বিজেপি বিধায়ক রা ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বিধায়ক ভিক্টরি সাইন দেখিয়ে ছবি তুললেন। অন্যদিকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) বলেন, “পাঁচ বছর বিরোধীদের মর্যাদা দেযনি। কোন প্রশাসনিক বৈঠকের রাখেনি। আর এখন গণতান্ত্রিক দেখানোর জন্য ফটোসেশন করছে। আমরা এই ফটোসেশনে যাব না।” যদিও একি সুর বাম নেতাদের গলাতেও। তাদের বক্তব্য, “অগণতান্ত্রিক সরকারের সঙ্গে এক ফ্রেমে থাকবো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026