তড়িৎ ঘোষ : বিশ্বকাপ সেমিফাইনালের পর আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি প্রাক্তন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে। টেস্ট ক্রিকেট থেকে কয়েক বছর আগে অবসর নিলেও একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন তিনি। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড দলের কাছে হারের পর ক্রিকেট থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নেন ধোনি।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে কয়েকবার ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “ধোনি কবে ভারতীয় দলে ফিরবেন সেই সিদ্ধান্ত ধোনির উপরই ছেড়ে দিয়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট”। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডস্যার বলেন এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধোনি ও অন্যান্য ক্রিকেটারদের কাছে। আইপিএলে ধোনি কেমন প্রদর্শন করবে তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ”।
আগামী বছরের অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তাই আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্বকাপের দল গঠনে। ধোনি ও অন্যান্য কিপাররা আইপিএলে কেমন প্রদর্শন করবে সেদিকে নজর থাকবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এর। সেই ইঙ্গিত দিয়ে রাখলেন রবি শাস্ত্রী।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…