বিনোদন

করোনা মোকাবিলায় কি বার্তা দিলেন ‘বিগ বি’?

কৌশিক পোল্ল্যে: এক মারন ভাইরাস মুহূর্তের মধ্যেই যেন স্তব্ধ করে দিল গোটা বিশ্বের গতিবিধি, অচল করে দিল প্রতিটি দেশের অর্থব্যবস্থা, ভেঙে পড়েছে প্রথম বিশ্বের দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা। ভাইরাসের করালগ্রাসে বাদ পড়েনি আমেরিকা, সেদেশেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। যদিও ভাইরাসের প্রথম ঝড় সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন ও ইতালি। আবার দুশ্চিন্তা বাড়ছে অন্য জায়গায়, ধীরে ধীরে আমেরিকা থেকে করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে রাশিয়া।

আমাদের দেশের চিত্রটাও যথেষ্ট উদ্বেগজনক, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যুসংখ্যা ২লক্ষ ৮৩ হাজারের কিছু বেশি যেখানে ভারতেই মৃত্যু হয়েছে ২২০৬ জন এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজারেরও বেশি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। কেমন ভাবে নিস্তার মিলবে এই ঘোর বিপর্যয় থেকে তার কোনো সদ্যুত্তর মেলেনি।

ভারতে করোনা মোকাবিলায় যথেষ্ট সাহসী উদ্যোগ নিয়েছেন বলিউডের তারকারা। নানাভাবে নিজের যথাসাধ্য প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেলেবগন। কেউ দুস্থ ব্যক্তিদের রেশন দিয়েছেন তো কেউ দিয়েছেন টাকা। কেউ বা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন বড়সড় আর্থিক অনুদান। আবার অনেকেই স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের জন্য নিয়েছেন বিশেষ উদ্যোগ, প্রত্যেকের চেষ্টাই যথেষ্ট প্রংশসনীয়।

করোনা নিয়ে নানান প্রচার ও সচেতনতার বানী ছড়িয়ে দেওয়ার পর, আরও একবার করোনা সতর্কতায় মুখ খুললেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তিনি আমাদের ছেলেবেলায় জীবনযাত্রার প্রসঙ্গ টেনে এনে বর্তমান পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা সম্পর্কে জানিয়ে দেন সকলকে এবং ভয় না পেয়ে করোনার বিরুদ্ধে সকলের একযোগে এই লড়াই লড়বার কথাও মনে করিয়ে দিলেন তিনি। ‘বিগ বি’র সেই সচেতনতামূলক ভিডিওটি নীচের ওয়ালে রইল, একঝলক দেখে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026