এই প্রথম কোনো বলিউড অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ‘স্মরণিক’ বলে চিহ্নিত করল ইনস্টাগ্রাম। সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই ‘Remembering’ শব্দটি লেখা রয়েছে। মূলত অভিনেতাকে স্বরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। যা প্রথম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করা হল।
এর কথাটির অর্থ হল যে এই অ্যাকাউন্ট আর অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। কেউ লগ ইন করতে পারবেন না। কেউ কোনও ফটো বা ভিডিও পোস্ট করতে পারবেন না। কোনো কিছু ডিলিট বা যুক্ত করা যাবে না। প্রাইভেসি সেটিংস বদল করা যাবে না।
অভিনেতাকে ও তাঁর স্মৃতিকে স্বরণীয় করে রাখতেই তাঁর অ্যাকাউন্টকে ‘স্মরণিক’ করে রাখা হয়েছে। সুশান্ত সিং রাজপূত ২০১৯ সালের মার্চ মাসে প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। তারপর থেকে মোট ৮৭ টি পোস্ট তিনি করেছিলেন। মৃত্যুর পর অভিনেতার ফলোয়ারের সংখ্যা ৯ মিলিয়ন থেকে বেড়ে ১৩.৮ মিলিয়ন হয়ে গিয়েছে। অভিনেতার মৃত্যুর পর তাঁর পুরোনো পোস্টগুলিতে তাঁর অনুগামীরা অসংখ্য কমেন্ট করেছেন। তিনি শেষ পোস্ট করেছিলেন ৩ জুন। সেই পোস্টে তিনি তাঁর মেক নিয়ে আবেগঘন কথা লিখেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…