বিনোদন

Sumona Chakravarti: কপিলের শো থেকে বাদ পড়ল সকলের প্রিয় মঞ্জু, মনের যন্ত্রনার কথা জানালেন সুমনা

শিশুশিল্পী সুমনা বয়স বাড়তে হয়ে যায় ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী এই শোয়ের প্রতিটি সিজনে মঞ্জু, সরলা বা ভুরি সেজে নিজের উপস্থাপনা দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী সুমনা। ফের টেলিভিশনের পর্দাতে আসতে চলেছে কপিল শর্মাদ শো-এর নতুন সিজন। তবে এই নতুন সিজনে নাকি বাদ পড়ছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী! এমনই জল্পনা শুরু হয়েছে বলিপাড়াতে।

বুধবার থ কপিল শর্মার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। কপিল শর্মা শোয়ের টিমের সঙ্গে ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার একটি ছবি পোস্ট করেন কপিল। সেই ছবিতে ক্রুষ্ণা, ভারতীদের দেখা পাওয়া গেলেও গায়েব ছিলেন কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী। আর এই থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, সুমনা এই শো থেকে বাদ পড়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ থেকে সুমনার বাদ পড়ার কথা এখনো কিছু বলা হয়নি।

তবে এর মাঝেই কমেডিয়ান সুমনা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মন খারাপের একটি পোস্ট করলেন। নিজের ইন্সটা স্টোরিতে চার্লোট ফ্রিম্যানের লেখা বই ‘এভরিথিং ইউ উইল এভার নো’-এর একটি অংশ শেয়ার করে নেন। যেখানে লেখক বলেছেন, ‘আপনার জন্য কী রয়েছে, সেটা সব সময় বোঝা যায় না। সে জন্য হয়তো আপনাকে উপযুক্ত সুযোগও দেওয়া হয় না। নতুন সম্পর্ক, চাকরি, শহর, অভিজ্ঞতা সেটা যাই হোক না কেন। সেখানে নিজেকে সমর্পণ করুন। আর পিছনে ফিরে তাকাবেন না। যদি সেটা কাজ না করে, তা হলে জানবেন সেটা আপনার জন্য ছিল না। আপনার কোনও অনুশোচনা থাকবে না….নতুন সুযোগ গ্রহণ করার সাহস রাখুন’।

কিছুদিন আগেই করোনার জন্য বলিউডে কাজের সমস্যায় ভোগবার কথা নিজের অনুরাগীদের জানিয়েছেন সুমনা, সামনে এনেছিলেন নিজের অসুস্থতার কথাও। ২০১১ সালে এন্ডোমেট্রিওসিস নামক জরায়ুর এক বিশেষ রোগ ধরা পড়ে সুমনার শরীরে। কাজের পাশাপাশি ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এবং নিজেকে চিন্তা মুক্ত রাখার মাধ্যমে এই রোগের সঙ্গে লড়াই করেছন তিনি। উল্লেখ্য,প্রথমে কমেডি শো ‘কাঁহানি কমেডি সার্কাস কি’ শোতে পারফর্ম করেন। এরপরই তিনি সুযোগ পেয়ে যান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ কপিল শর্মার স্ত্রী হিসেবে পারফর্ম করেন। এছাড়া একতা কাপুরের প্রযোজনায় ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও ‘কস্তূরী’, ‘কসম সে’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026