বিনোদন

Madhubani: কেশবের জন্য বড় সিদ্ধান্ত মধুবনি আর রাজার! ভাইরাল পোস্ট

বিয়ের সাড়ে ৪ বছর পর করোনা আবহে প্রথমবার বাবা মা হন টলিপাড়ার মিষ্টি দম্পতি মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি নিজের সকল অনুরাগীদের বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনীর কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়, পুত্রের জন্মের পরেই রাজা সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি দিয়ে পোস্ট করে সবাইকে জানান দেয় যে তাঁর ছেলে হয়েছে, তবে ছেলের মুখ কায়দা করে ইমোজি বসিয়ে দিয়েছিল রাজা।

সদ‍্য সদ‍্য নতুন মাতৃত্বের সুখ উপভোগ করেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলেকে আদর করে রাজা মধুবনী নাম দিয়েছেন কেশব। দেখতে দেখতে কেশব বড় হয়েছে। কিছুদিন আগে এই ছোট্ট একরত্তি তিন মাসে পা দিয়েছে সকলের আদুর কেশব। এই ছোট্ট কেশবকে নিয়ে অভিনেত্রীর দিন রাত কেটে যাচ্ছে৷ কখনো ছেলেকে নিয়ে খেলছে তো কখনো ছেলেকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। সম্প্রতি ছেলেকে নিয়ে প্রথম রথযাত্রা উদযাপন করলেন।

সদ্য ছেলের তিন মাসে পা দিয়েছে। তাই ছেলের তিনমাস জন্মদিন উপলক্ষে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কেশবকে কোলে নিয়ে হাসিমুখে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘শুভ তিন মাস আমার ভালবাসা, আমার বাসুদেব’। এর মাঝেই মধুবনী আর রাজা এক বড় সিদ্ধান্ত নিলেন। ফের নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছেলে কেশবের সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করলেন। এবারেও ছেলের মুখ দেখালেননা। ছেলেকে বুকে জড়িয়ে পোজ দিলেন অভিনেত্রী।

বললেন তাঁরা দুজনে কেশনের জন্য গর্বিত। এই তিনমাসে ছেলের জন্য কোনো আয়া রাখেননি আর ভবিষ্যতেও রাখবেননা। তিনি নিজের অনুগামীদের সাথে ছেলেকে নিয়ে সিদ্ধান্তের কথাও জানালেন। তিনি ছেলের জন্যই এখনো অভিনয় জগতে ফিরবেননা। তিনি চাননা তাঁদের প্রিয় কেশব কোনো আয়ার কাছে বড় হোক। এখন কেশব তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরো বলেন তাঁরা সিদ্ধান্ত নিয়েছে এই করোনা পরিস্থিতিতে ছেলের জন্য ধুমধাম করে অন্নপ্রাশন হবেনা। ছেলের সাবধানতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেত্রীর এই সিদ্ধান্তকে অনেকে প্রশংসা করেছেন। অনেকে কেশবকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026