বাংলা বিনোদন জগতে ফের সুখবর! করোনা আবহে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ফিরকি ও সাঁঝের বাতি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী ঘোষ। নিজেই শুক্রবার নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন। ক্যপশানে লিখলেন, তাঁকে এবং তাঁর সন্তানকে সকলেই যেন আশীর্বাদ করেন। মা ও ছেলে দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আছেন৷ সোশ্যাল মিডিয়ার মীনাক্ষীর এই পোস্ট দেখে তাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে অনুগামীরা।
কিছুদিন আগে রিলে সাঁঝের বাতি ধারাবাহিকে চারুর মা শিউলির চরিত্রে দর্শক দেখেছি মীনাক্ষীকে। তো কখনো ফিরকির মা হিসেবে আমরা মীনাক্ষিকে দেখেছি। অভিনেত্রীদের মা হিসেবে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার সত্যি সত্যি মা হয়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই নিজের বেবি বাম্পের সাথে একটি ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেত্রী। আপাতত এখন ধারাবাহিকের শ্যুটিং থেকে ছুটি নিয়ে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন।
কিছুদিন আগেই নিজের প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলেছিলেন৷ লকডাউনের সময় নিজের মায়ের কাছে ন’মাসের সাধ খান। অভিনেত্রীর পরিবারের প্রিয়জনেরা মীনাক্ষীর পছন্দ মতো খাবার সাজিয়ে সাধ দেন। আর সেই ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছিলেন অভিনেত্রী মীনাক্ষী ঘোষ। উল্লেখ্য,কিছুদিন আগেই অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রাবন্তী বন্দোপাধ্যায়, মধুবনী গোস্বামী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…