রাজ্য

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর বিবাহ বহির্ভূত প্রেমিককে কুপিয়ে খুন করলো স্বামী, রণক্ষেত্র অশোকনগর

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর বিবাহ বহির্ভূত প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যাপারে খোদ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি জেরে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরের নটনী বাজারে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে অশোকনগর। স্থানীয় মানুষজন অভিযুক্তকে ধরে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকা খালি করে দেয়। জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মহিলার স্বামীকে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা মিলন ঘোষ বহুদিন ধরে একজন মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। ওই মহিলার স্বামী অপু কাহার পেশায় একজন অটোচালক। অন্যদিকে মিলন এলাকার একজন ওষুধ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অপু কাহারের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন মিলন। তাদের এই সম্পর্কের কথা অনেকেই জানতো।

ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই নিয়ে বাড়িতে অশান্তি চরমে ওঠে। এই সম্পর্কের কারণে অপু এবং মিলনের মধ্যে বার কয়েক বচসা এবং মারামারি হয়েছিল বলে স্থানীয় মানুষজন জানিয়েছে। আজ সকালে অশোকনগরের নটনি বাজার এলাকায় সমস্ত ঘটনার মীমাংসা করার জন্য মিলন কে ডেকে পাঠায় অপু। কথামতো মিলন সেই জায়গায় উপস্থিত হন। সেখানে গিয়ে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন মিলন। কিন্তু হঠাৎ করেই অপু সেখানে উপস্থিত হয় ধারালো অস্ত্র নিয়ে। তারপর মিলনের পিঠে একের পর এক ছুরির কোপ মারতে শুরু করে অপু। ঘটনাটি দেখে রীতিমতো হতচকিত হয়ে যান সকলে। প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিলন। মুহুর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে যায় এবং তারা অপুকে ঘিরে ধরে। তারপর লাঠি বাঁশ নিয়ে সকলে অপুর উপরে চড়াও হন। তাকে বেধড়ক মারধর করেন।

এই সমস্ত ঘটনার জেরে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৱ্যাফ নামাতে হয় বলেও খবর। উত্তেজিত জনতার হাত থেকে কোনমতে অপুকে ছাড়িয়ে আনে পুলিশ। তাকে বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সম্ভবত অসুস্থ হলে তাকে গ্রেফতার করবে পুলিশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026