দীর্ঘদিনের শারীরিক সম্পর্কের পরেও বিয়ে করতে গররাজি প্রেমিক। অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুনীর। ঘটনার জেরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা কুলতলী এলাকায়। বর্তমানে তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তরুনীর পরিবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই তরুণী নাম কৌশল্যা নস্কর এবং তার বয়স মাত্র 19 বছর।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে বছর দুয়েক আগে প্রতিবেশী যুবক বিভাস এর সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন কৌশল্যা। ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মধ্যে। পরিবার সূত্রের খবর, বেশ কয়েকবার কৌশল্যা সঙ্গে সহবাস করেছিল বিভাস। তারপরেই বিভাস কে বিয়ের কথা বলে ওই তরুণী। কিন্তু, ছেলেটি পরবর্তীকালে তার সঙ্গে গররাজি থাকে।
ছেলেটি জানায়, মেয়েটিকে তার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সেইমতো কৌশল্যা প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু, তরুণীদের বিয়ের প্রস্তাব সম্পূর্ণরূপে নাকচ করে দেয় বিভাসের পরিবার। এমনকি তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি তার পরিবার। এর পরবর্তীতে মানসিক রূপে অত্যন্ত ভেঙে পড়ে কৌশল্যা। এরপর বিভাস নিজেও তার সঙ্গে সম্পর্ক নাকচ করে দেয়।
তারপরেই অভিমানের বশে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কৌশল্যা। অপমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। পরিবারের লোকজন থেকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় বিভাস এবং তার পরিবারের উপরে কুলতলী থানায় মামলা দায়ের করেছে কৌশল্যার পরিবার। ঘটনা তদন্তে নেমেছে কুলতলী থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…