নিউজ

প্রাইভেসি পলিসি বদলাচ্ছে হোয়াটসঅ্যাপ, না মানলেই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

প্রাইভেসি পলিসি (Privacy Policy)এবং ব্যবহারের শর্ত আপডেট করল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সাম্প্রতিক সময়ে এই অ্যাপ ব্যবহারাকারীদের ফোনে একটি  প্রাইভেসি পলিসির আপডেটের নোটিফিকেশন এসেছে। ফেসবুকের (Facebook) দেওয়া বিভিন্ন সার্ভিস হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্তও হয়েছে বলে ওই আপডেটে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। কী আছে হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটে?  এক কথায় বলতে গেলে, এবার থেকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে সম্পর্কিত প্রতিটি অ্যাপকে ব্যবহারকারীদের তথ্য প্রদান করবে হোয়াটসঅ্যাপ সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, যদি কেউ হোয়াটসঅ্যাপের সঙ্গে জড়িত থার্ড পার্টি সংস্থার পরিষেবা নেন, তবে তারা হোয়াটসঅ্যাপে শেয়ার করা তথ্যের খবর পেয়ে যাবে। এই একই কথা প্রযোজ্য ফেসবুকের জন্যও। যেমন তথ্য জমা রাখার জন্য ব্যবহৃত আই-ক্লাউড এবং গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপের সঙে সরাসরি যুক্ত।

তাই হোয়াটসঅ্যাপে করা মেসেজের খবরও জানবে তারা। এমনকী আইপি অ্যাড্রেসও জেনে যাবে হোয়াটসঅ্যাপের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলি।হোয়াইটঅ্যাপে ছবি আপলোড থেকে বার্তা প্রেরণ, সবকিছুই হবে বিশ্বব্যাপী। তবে টেক্সট, ছবি, ভিডিও সব কিছুই এন্ড টু এন্ড এনক্রিপটেড।

অর্থাত্‍ বিনিময়রত দুইজন ছাড়া অন্য কেউ কোনও কিছুই দেখতে পারে না। এমনকি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও দেখতে পারবেন না। যাদের অ্যাকাউন্ট আছে, কিন্তু এনক্রিপশন অ্যাকসেপ্ট করেননি, তাদের এখন করে নিতে হবে। নয়ত ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026