রাজ্য

মানভঞ্জন করতে রাজিবকে ফোন ফিরহাদের, পরামর্শ দিলেন মমতার সাথে কথা বলার

একুশে নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতাদের অসন্তোষ নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) মাঝেমাঝেই একাধিক ইস্যুতে দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। ইতিমধ্যেই দলের মন্ত্রিসভার ৪ টি বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। তাই দলের মধ্যে পুরনো স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের দায়িত্ব নিল তৃণমূল শীর্ষনেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আসলে বর্তমানে হাওড়ার পরিস্থিতি শাসকদলের হাতের বাইরে চলে যাচ্ছে। একের পর এক নেতা বিদ্রোহী হয়ে উঠছে দলের বিরুদ্ধে। এই পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফিরহাদ হাকিমকে হাওড়া জেলা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করলেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই ফিরহাদ হাকিম রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথা বলে তার ক্ষোভের কারণ জানতে চেয়েছে। সেইসাথে তিনি মন্ত্রিসভার বৈঠকে কেন আসছেন না দা নিয়ম প্রশ্ন করেন তিনি। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় ফোনে এই ব্যাপারে কোন উত্তর দেয়নি। তাই ফিরহাদ হাকিম তাকে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে দেখা করার পরামর্শ দিয়েছেন। অবশ্য তাতে রাজীব বন্দ্যোপাধ্যায় ও আদেও রাজি নাকি, সেই সম্বন্ধে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে শাসকদলের বিরুদ্ধে গলায় সুর তুলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে তো প্রবল জল্পনা শুরু হয়েছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায় হয়তো শুভেন্দু অধিকারী সাথেই বিজেপিতে যোগদান করবেন। এমনকি রাজ্যের জেলায় জেলায় পড়েছিল এই নিয়ে পোস্টার। সবাই ভেবেছিল রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মার্গ বেছে নেবে। কিন্তু তখন পার্থ চট্টোপাধ্যায় এর সাথে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পর খেলা ঘুরে যায়। কিন্তু তা ছিল সাময়িক। এখনো যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জন যে হয়নি তা একপ্রকার স্পষ্ট। এবার আর তৃণমূল তাদের কোনো নেতাকে বিজেপিতে যেতে দিতে চায় না। তাই পরিস্থিতি সামলাতে মাঠে নেমে পড়েছেন খোদ ফিরহাদ হাকিম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026