ঝাড়গ্রাম: উত্তরবঙ্গের পর করোনা পরিস্থিতির মধ্যে ঝাড়গ্রামে দ্বিতীয় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানকার প্রশাসনিক বৈঠকে করোনা ছড়ানোর এক অনন্য কারণ বাতলালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বাজারের থলে থেকে যদি করোনা সংক্রমণ হতে পারে, তাহলে লরির চাক থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস।
আজ, বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী সেখানকার সংশ্লিষ্ট জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি জানেন যে, ঝারগ্রামের দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেক্ষেত্রে সকলকে সাবধানে থাকার প্প্রামর্শ তিনি বলেন, ‘মুম্বই এবং চেন্নাই থেকে ঝাড়গ্রামে প্রচুর লরি আসে। তাহলে বাজারের থলে থেকে করোনা যদি ছড়াতে পারে, এইসব লরির চাকা থেকেও করোনা সংক্রমণ হতে পারে। এই বিষয়টি নিয়ে ভাবা দরকার।’
এর পাশাপাশি তিনি জেলাশাসকদের নির্দেশ দেন, সেই ভিন রাজ্য থেকে আসা লরিগুলিকে ভাল করে স্যানিটাইজেশন এবং কিছু নিয়মের কড়াকড়ি করতে হবে। এমনকি সুরক্ষানীতি মেনে যাতে ভিন রাজ্যের লরিগুলি ঝাড়গ্রামে আসে, সে দিকেও খেয়াল রাখতে হবে। এভাবেই ঝারগ্রামের প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…