বিনোদন

রবিনার সৌন্দর্যে পাগল এক যুবক, বুকে লেখা রবিনা’র নাম, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: বলিউডের তারকাদের ফ্যান ফলোয়িং কত গভীর এবং মারাত্মক হতে পারে তা নানান সময়ে ভক্তদের বিভিন্ন কীর্তিকলাপের মাধ্যমেই খবরের শীর্ষে উঠে আসে। ভক্তদের অদ্ভুত কান্ডকারখানার সাক্ষী হয়ে তাজ্জব বনে যান সেলেবরাও, আর সকলকে ভাবতে বাধ্য করেন, এও কি সম্ভব! চলুন আজ এমনই এক উদাহরন আপনাদের সামনে তুলে ধরব যা দেখলে আপনিও বলবেন ইনি একজন ‘জ্যাবরা ফ্যান’ বটে।

নব্বইয়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। অভিনেতা গোবিন্দার সঙ্গে একেবারে সুপারহিট জুটি। উভয়ের কেমিস্ট্রি ও একের পর এক অসাধারন ছবিতে মন কেড়েছিল দর্শকদের, সেই সঙ্গে রবিনার সৌন্দর্য নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই, তিনি তো ‘আঁখিয়ো সে গোলি মারে’ন যা তার গানের কথাতেই স্পষ্ট। আজও তাকে নিয়ে বানানো হয় বহু গানের লাইন। সেই রবিনা ট্যান্ডনের এক অদ্ভুত ভক্তের দর্শন মিলল পাবলিক প্লেসে।

ভক্তের বুকে লেখা রবিনার নাম। অভিনেত্রীকে সামনে থেকে দেখতে পেয়েই একেবারে আনন্দে আত্মহারা, কি করবেন যেন বুঝেই উঠতে পারছেন না। অভিনেত্রীর হাতে কোনোরকমে একটি ফুল ধরিয়ে দিয়ে তারই সামনে মাটিতে প্রায় লুটিয়ে পড়ছিলেন, মুখ থেকে ক্রমাগত একটি নামই উচ্চারিত হচ্ছে, রবিনা….রবিনা। এরপর ভলেন্টিয়ার্সদের সাহায্যে পরিস্থিতি আয়ত্তে আসে। অনুরাগীর এই অদ্ভুত এবং মজাদার ভিডিওটি আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুরোনো এই ভিডিওটি লকডাউনের মাঝে আরও একবার সোশ্যালের ওয়ালে শেয়ার হতে শুরু করেছে। অভিনয় জগত থেকে সরে এলেও রবিনার জনপ্রিয়তা এতটুকু কমেনি। আজও তার ভক্তরা তাকে মনে রেখেছেন। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ৪৬ বয়সী এই অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তার এক ভক্ত যা রীতিমতো শরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়, তবে তিনি সে সময় পরিস্থিতি খুব সুন্দরভাবে সামাল দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026