নিউজ

রবিবার কখন, কিভাবে দেখবেন সূর্যগ্রহন, রইলো সঠিক তথ্য

আগামী রবিবার অর্থাৎ ২১ জুন বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি আংশিক বা পূর্ণগ্রাস গ্রহণ নয়।  সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। এবারের সূর্যগ্রহণের সময় শুরু সকাল ৯ টা ৪৬ মিনিটে। শেষ হবে দুপুর ৩ টা ৩৪ মিনিট নাগাদ। আর বলয়গ্রাস শুরু হবে ১০ টা ৪৯ মিনিট থেকে দুপুর ২ টা ৩২ মিনিট পর্যন্ত। এই গ্রহণের চূড়ান্ত সময় দুপর ১২ টা ৪০ মিনিট নাগাদ।

এই গ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যের ওপর এমন ভাবে পড়ে তখন সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া পুরোপুরিভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এই সময় অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান দিয়ে ঢেকে ফেলে। এই গ্রহণ এশিয়ার বিভিন্ন দেশ, ভারত, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়াতে দেখা যাবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

নাসা অবশ্য এই সূর্যগ্রহণ দেখার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে। সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়ে এই গ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে। বাজারে আইএসও স্বীকৃত সোলার গ্লাস দিয়ে একমাত্র এই গ্রহণ নিরাপদে দেখা যাবে। তবে এই সোলার গ্লাস ব্যবহারের আগে সমস্ত নির্দেশিকা পরে নেওয়ার কথা বলা হয়েছে। সেই গ্লাসে দাগ বা ভাঙা থাকলে সেটা দিয়ে গ্রহণ দেখতে বারণ করা হয়েছে। এছাড়া পেরিস্কোপ, দূরবীন বা টেলিস্কোপ দিয়েও সূর্যের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। এইগুলি চোখের খুব ক্ষতি করবে বলে জানানো হয়েছে।

এই ২০২০ সালের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ ডিসেম্বর। ওই গ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সেই সময় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় চলে আসবে আর চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে। আর সেই ছায়া পড়বে পৃথিবীতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026