বিনোদন

সুশান্তের মতো সঙ্গীত জগতেও আত্মহত্যার খবর পাওয়া যাবে, কার কথা ইঙ্গিত করলো সোনু নিগম

গত রবিবার নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কি কারণে তিনি এই পদক্ষেপ নিলেন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। অনেকের ধারণা সিনেমা জগতে প্রভাবশালীদের চাপে পড়েই অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণে, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে চলেছেন অনুগামীরা।

এরই মাঝে জনপ্রিয় গায়ক সোনু নিগম সঙ্গীত জগতের ভয়াবহ পরিস্থিতির কথা প্রকাশ করলেন। তার দাবী সেখানেও নতুন গায়ক-গায়িকা-গান লেখক ও অন্যান্য শিল্পীদের পায়ের তলায় দমিয়ে রাখা হচ্ছে। এই বিষয়ে শুক্রবার ইউটিউবে নিজের ব্লগ ‘সোনুলাইভডি’-তে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে তিনি বলেন, “খুব শীঘ্রই এবার গানের জগত থেকেও আত্মহত্যার খবর পাওয়া যাবে। এখানেও যেভাবে প্রভাবশালীরা প্রভাব খাটান তা একেবারে বলিউডের মতোই। যার ফল হিসেবে অসংখ্য উঠতি সঙ্গীতশিল্পীদের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাচ্ছে।”

সোনু নিগম দীর্ঘদিন ধরেই বলিউডে এক নম্বর গায়ক হয়ে থেকেছেন। তার কথায় এও উঠে এসেছে যে, কী ভাবে তাকে দিয়ে একটি গান গাওয়ানোর পরও ফের সেটি অন্য গায়ককে দিয়ে গাওয়ানো হয়েছে। প্রভাবশালীদের প্রভাবে তিনিও হেনস্থা হয়েছেন। তবে বর্তমানে যদিও তার সময় শেষ হয়েছে কিন্তু নতুনদের সঙ্গে ভালো ব্যবহার এবং সুযোগ করে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তার আশঙ্কা এটি নাহলে সঙ্গীত জগতেও একের পর এক আত্মহত্যা হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026