সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ আমাদের দাদার ভক্তদের জন্য খুশির খবর৷ সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ সোমবার ৯ সদস্যদের মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর হাসপাতালের পক্ষ থেকে শোনানো নয় এরকম আশার কথা।
সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ আলোচনায় বসেছিল নয় সদস্যের একটা মেডিক্যাল বোর্ড৷ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি-সহ দেশ ও বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরা আলোচনায় ছিলেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং আর কে পণ্ডা৷ চেন্নাই থেকে ফোনে ছিলেন স্যামুয়েল ম্যাথু৷ নিউইয়র্ক থেকেও ছিলেন এক চিকিৎসক৷ ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা৷ সৌরভের পরিবারের সদস্যরাও বৈঠকে হাজির ছিলেন৷ সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়৷ খতিয়ে দেখা হয় বিভিন্ন মেডিক্যাল রিপোর্ট৷
সৌরভকে ছাড়া প্রসঙ্গে রূপালি বসু জানিয়েছেন, “মঙ্গলবার আবারও আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড৷ উনি সুস্থ থাকলে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে৷ তারপর ওনাকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে৷ তবে কবে স্টেন্ট বসানো হবে, সে বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে৷”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…