কিছুদিন আগেই আলিবাগে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা ভিকি কৌশল (viki kaushal) এবং তাঁর ভাই অভিনেতা সানি কৌশল (sunny kaushal)। তবে তাঁদের সঙ্গে যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) এবং তাঁর বোন ইসাবেলা (Isabela) রয়েছেন, একথা জানা ছিল না কারও। পয়লা জানুয়ারি ইসাবেলার সঙ্গে অনেকগুলি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনা। আলিবাগের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছবিগুলি তুলেছেন ইসাবেলা ও ক্যাটরিনা। আলিবাগের যে রিসর্টে তাঁরা আছেন, সেখানকার কিছু ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ইসাবেলা। কিছুক্ষণ পরে ভিকিও ইন্সটাগ্রামে সেই একই ছবি শেয়ার করেন। তখন নেটিজেনরা জানতে পারেন, আসলে ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।
এছাড়াও ভিকি তাঁর ভাই সানির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। অপরদিকে ক্যাটরিনা একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে ও ইসাবেলাকে মাথা অবধি হুডি পরে দেখা যাচ্ছে। তাঁদের ব্যাকগ্রাউন্ডে কাঁচের উপর ধরা পড়েছে ভিকির প্রতিবিম্ব কারণ ছবিটি ভিকি তুলেছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে ক্যাটরিনা লেখেন, সোয়েটার পরার মতো আবহাওয়া। পরে ক্যাটরিনা সেই ছবিটি ডিলিট করে দিলেও তাঁর ফ্যানপেজ থেকে এই ছবিটি ভাইরাল হয়ে যায়।
এর আগে ভিকিকে তাঁর ও ক্যাটরিনার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ভিকি বা ক্যাটরিনা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি। গত বছর ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এর আগে হারলিন শেঠি (Harleen shetty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি। কিন্তু 2019 সালের এপ্রিল মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অপরদিকে ক্যাটরিনা বহুদিন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু কাপুর পরিবারের হস্তক্ষেপে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…
রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…