রাজ্য

অশোকনগরে কেন্দ্রকে বিনা পয়সায় জমি দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের অশোকনগরে তৈল ভান্ডার খননের জন্য এবারে কেন্দ্র সরকারকে বিনা মূল্যে জমি দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন থেকে এই ঘোষণা এদিন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানালেন,” রাজ্য শিল্প আসুক। এই কারণে আমরা বলেছি ওখানে যে জমি অধিগ্রহণ করতে হবে তা আমরা বিনামূল্যে কেন্দ্রকে দিতে রাজি।”

রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার জন্য বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কেন্দ্রের সাথে একসাথে এই প্রকল্পে কাজ করার জন্য বেশ খুশি রাজ্য সরকার। বিগত ২০১৮ থেকে অশোকনগরে তেল এবং গ্যাসের খনি তৈরি করার জন্য অনুসন্ধান শুরু করেছিল ওএনজিসি। মাস কয়েক আগে মেলা তেলের পরীক্ষা করে জাতীয় সংস্থাটি সাফল্য লাভ করে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) অশোকনগরের এই প্রকল্পকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন,” রাজ্য সরকার নিজে কেন্দ্রীয় সরকারকে চিঠির মাধ্যমে অশোকনগরে এই তৈলখনি তৈরীর অনুরোধ জানিয়েছিল।”

ইতিমধ্যেই ৪ একর জমি নিয়ে এই প্রকল্প যাত্রা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ৩৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও আরো ১২ একর জমি প্রয়োজন এই প্রকল্পের জন্য। ওএনজিসি অশোকনগর পুরসভার কাছে জমি চেয়ে আবেদন করেছে। সূত্রের খবর, প্রকল্প এলাকার কাছে রাজ্য সরকারের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর এর জমি রয়েছে। রাজ্যে তরফে সেই জমি ওএনজিসি এর হাতে তুলে দেওয়া হতে চলেছে বলে খবর। সেখানে কিছু বাসিন্দা বর্তমানে চাষবাস করে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সেই বাসিন্দাদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026