বিহার বিধানসভা ভোটের পরে এবারে বাংলায় লড়তে আসছে আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) দল এআইএমআইএম। ফুরফুরা শরীফে গিয়ে ত্বহা সিদ্দিকীর (Twaha Siddiqui) সঙ্গে বৈঠক সেরে এসেছেন আসাদুদ্দিন। এবারে এমআইএম কে সরাসরি নিশানা করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রত এদিন মিমকে নিয়ে বার্তা দিলেন।
বললেন,”ভোটের মুখে বিজেপি বাড়িতে বাড়িতে গিয়ে টাকার প্রলোভন দেখাবে। টাকা দিলে নিয়ে নেবেন, কারণ ওটা ওদের বাপের টাকা নয়। ওটা চুরির টাকা। আর ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবেন। ওদেরকে ঠেঙ্গিয়ে পগারপার করে দেবেন।” মীমকে সরাসরি কটাক্ষ্য করে বললেন, ” মিম হল বিজেপির বি টিম। পয়সা নিয়ে কাজ করে তারা। আপনারা যদি মিমকে ভোট দেন তাহলে আপনি বিজেপির হাত শক্ত করবেন। বিহার কে দেখে মানুষের শিক্ষা হয়ে গিয়েছে।”
এই জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধেও কটাক্ষ করলেন তিনি। অনুব্রত বললেন,” আগে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হিমাচল প্রদেশ সহজে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেটাকে ঠিক করুন। সেগুলোকে সোনার রাজ্য তৈরি করুন। তারপরে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখবেন। বাংলার মানুষকে বোকা বানানো অত সহজ নয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…