রাজ্য

রোজ সকালে ঘুম থেকে উঠে এবং ফোনে হ্যালো না বলে বলবেন ‘জয় বাংলা’, বক্তব্য মমতার

বন্দোমাতরম, জয় হিন্দ, জয় বাংলা- রাজনৈতিক সভা হোক এবং কর্মি সভা অথবা নেতাজি জন্মজয়ন্তীর মতো সরকারি অনুষ্ঠান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই এই তিন শ্লোগানেই শেষ করেন তার ভাষণ। আর তার মধ্যে সম্প্রতি ‘জয় বাংলা’ তে বেশি জোর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এইবার এই স্লোগান আরও জনপ্রিয় করে তুলতে নতুন নিদান দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার রায়গঞ্জে সভা করার পর মুখ্যমন্ত্রী যান মালদায় সভায়। সেখানেই সভার একেবারে শেষে স্লোগান দেওয়ার সময় জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”রোজ সকালবেলা ঘুম থেকে উঠ বলবেন জয় বাংলা।” এর পরই সভা থেকে পরপর তিনবার ‘জয় বাংলা’ আওয়াজ ওঠে।

ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রতিবাদে বক্তব্য রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ‘জয় হিন্দ’ এবং ‘জয় বাংলা’ বলে তার সংক্ষিপ্ত প্রতিবাদমূলক বক্তব্য শেষ করেন। আর মমতার সেই ‘জয় বাংলা’ স্লোগানকেই হাতিয়ার করে তাকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান এবং বাংলার গেরুয়া শিবিরের সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malbya)।

তিনি একটি টুইটে লেখেন,”আগের দিন ‘পিসি’ স্লোগান তুলেছিলেন ‘জয় বাংলা’। তিনি কি জানেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহমান যে মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহমান যে মুক্তি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাতে ব্যবহার করা হয়েছে ‘জয় বাংলা ধ্বনি’।” বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই অমিত মালব্য প্রশ্ন করেন,”মমতা স্বাধীনতা চাইছেন কার কাছ থেকে?”

যদিও ‘‌জয় বাংলা’‌ যে বাংলাদেশি স্লোগান এমন দাবি সে দেশ থেকেও করা হয়নি। স্বাভাবিকভাবেই এই মন্তব্য করে তৃণমূলের রোষের শিকার হয়েছেন অমিত মালব্য তথা বিজেপি নেতৃত্ব। এবার ‘‌জয় বাংলা’‌ স্লোগানকেই আরও জনপ্রিয় করে তুলতে নতুন নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ সকালেবেলা ঘুম থেকে উঠে এবং ফোনে হ্যালোর জায়গায় জয় বাংলা বলে রাজ্যের জনগণ ‘‌দিদি’‌র কথা রাখবেন কিনা সেটাই দেখার। বিজেপি–র ‘‌জয় শ্রী রাম’‌–এর পাল্টাই কি শাসক শিবিরের ‘‌জয় বাংলা’‌?‌ এই প্রশ্নই এখন অনেকের মনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026