দেশ

ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস, জানুন নতুন রোগের উপসর্গ

দেশের করোনা ভাইরাসের আক্রমনের পাশাপাশি এবারের নতুন একটি অশনিসংকেত এসে হাজির হয়েছে দেশের জন্য। এটির নাম ব্ল্যাক ফাঙ্গাস বা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটির নাম মিউকর মাইকোসিস। তবে শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস নয় এবারে করোনাভাইরাস আক্রান্ত রোগী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে আসলো নতুন একটি ছত্রাক। এটি আবার রঙের সাদা, তাই এটিকে হোয়াইট ফাঙ্গাস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ইতিমধ্যেই রাজস্থান এবং তেলেঙ্গানা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে। যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দেহে এই ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করছে। আর এবারে, শুধুমাত্র ব্ল্যাক নয়, মানুষের সমস্যা আরও বাড়াতে আজি রয়েছে হোয়াইট ফাঙ্গাস। এই হোয়াইট ফাঙ্গাসের নাম দেওয়া হয়েছে ক্যানডিডা আলবিক্যান্স।

চিকিৎসকরা জানাচ্ছেন যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা ইতিমধ্যেই করোনা আক্রমণে ছিলেন, এবং যারা স্টেরয়েড গ্রহণ করছেন তারা আক্রান্ত হতে পারেন এই নতুন ফাঙ্গাসের দ্বারা। সাইনাস, শ্বাসনালী, ফুসফুস, কিডনি, মূত্রনালী এবং যৌনাঙ্গে এই ছত্রাক আক্রমণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে হোয়াইট ফাঙ্গাসের উপসর্গে অনেকটা মিল রয়েছে। এই হোয়াইট ফাঙ্গাসের উপসর্গ গুলি হল মাথা যন্ত্রণা, শ্বাসকষ্ট, যৌনাঙ্গে জ্বালা, পা ফুলে যাওয়ার মত অনেক উপসর্গ আছে।

অনেকের ক্ষেত্রে আবার করোনাভাইরাস এর মত উপসর্গ আসছে। কিন্তু rt-pcr টেস্ট করা হলে রিপোর্ট আসছে নেগেটিভ। যদি সিটি স্ক্যান এবং এক্স রে করা হয় তাহলেই এই রোগ ধরা পড়বে নতুবা না। ৬ বছরের নিচের শিশু, এবং অন্তঃ সত্বারাও এই রোগে আক্রান্ত হতেই পারেন। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনো এই সাদা ফাঙ্গাসে কেউ আক্রান্ত হননি বাংলায়। তবে ইতিমধ্যেই বিহারে এই হোয়াইট ফাঙ্গাস প্রবেশ করে গেছে। এই ফাঙ্গাস অত্যন্ত ভয়াবহ, তাই চিন্তায় রয়েছে সকলে

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026