রাজ্য

৪ হেভিওয়েট নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ, কাজ করবেন বাড়িতে বসেই

গত সোমবার থেকে বঙ্গ রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নারদ মামলা। সেদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪ হেভিওয়েট নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকে বুধবার পর্যন্ত জেল হেফাজত করা হয়। তারপর বুধবার দীর্ঘক্ষন সওয়াল-জবাবের পর গতকাল সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই শুনানি বাতিল হয়ে যায়। এরপর আজ শুনানিতে কলকাতা হাইকোর্ট চার নেতার জেল না জামিন কিসের নির্দেশ দেয় সেটাই ছিল দেখার বিষয়। একদিকে সিবিআই নেতাদের প্রভাবশালী তত্ত্ব কাজে লাগিয়ে তাদেরকে জেলে রাখার চেষ্টা করেছিল, অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী তাদের জামিন করাতে চায়।

আজ অর্থাৎ শুক্রবার শুনানির শুরুতেই সিবিআই পক্ষের আইনজীবী তুষার মেহতা বলেছেন, “এরা যা কিছু করতে পারে। মামলা খুবই গম্ভীর। চারজনকে হাউস অ্যারেস্ট করা হোক।” অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, “আমার মক্কেলরা কেউ মন্ত্রী বা কেউ বিধায়ক। তাদের পালিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তাহলে তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে?” এছাড়া সিবিআই গৃহবন্দী করতে চাইলে তাদের স্বাধীনতার বিষয়টাতে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন তিনি। গৃহবন্দী করা হলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের জেলবন্দি থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ফিরহাদ হাকিম কলকাতার পুর প্রশাসক। তিনি ২৪ ঘন্টা কোভিডের কাছে নিজেকে নিয়োজিত করেছেন। কলকাতা শহরে যে কোন সমস্যায় পড়লে আগে তার কাছে ফোন যায়। উচ্চতর বেঞ্চকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে। হাউস অ্যারেস্ট করলে ফিরহাদ হাকিম আর সুব্রত মুখোপাধ্যায় যাতে সব রকম কাজ করতে পারে সেটা দেখতে হবে।”

অন্যদিকে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। একদিকে বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের জামিনের পক্ষে। কিন্তু অন্য বিচারপতি রাজেশ বিন্দাল চার নেতাকে গৃহবন্দী করার পক্ষে। তাই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আদালত। হয়তো উচ্চতর বেঞ্চে এই মামলা নিয়ে যেতে পারে। যদি দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় তাহলে তৃতীয় বিচারপতির কাছে এই মামলা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026