Today Trending News

Pension Scheme for Women: মহিলাদের জন্য এই সরকারি প্রকল্প, প্রতি মাসে মিলবে হাজার টাকা পেনশন

বিগত কয়েক বছরে ভারতীয় জনগণের জন্য একাধিক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষননিধি যোজনা, স্বচ্ছ ভারত যোজনা, আয়ুষ্মান ভারত যোজনার মত একাধিক লাভজনক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় তরুণীদের জন্য “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার। যে পরিকল্পনা গুলির মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ সুবিধা গ্রহণ করছেন।

তবে আজ আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছি, সেটি কেন্দ্রীয় সরকার নয় বরং রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হচ্ছেন, এমন মহিলারা ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন যোজনা’-র অধীনে প্রতি মাসে পেতে চলেছেন মোটা অংকের পেনশন। রাজস্থান সরকারের তরফ থেকে রাজস্থানের স্থায়ী বাসিন্দাদের জন্য এই দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন: আগেই বলা হয়েছে রাজস্থানের বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হচ্ছেন এমন নারীদের এই প্রকল্পের অধীনে পেনশন দেওয়া হবে। ১৮ বছর উত্তীর্ণ যে কোন বঞ্চিত নারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

কত টাকা পেনশন পাবেন: রাজস্থান সরকারের তরফ থেকে গ্রহন করা এই পরিকল্পনায় ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, ৫৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ৭৫০ টাকা এবং ৬০ থেকে ৭৫ বছর বয়সী মহিলাদের ১০০০ টাকা করে পেনশন পাবেন। যে সব মহিলাদের বয়স ৭৫ বছরের বেশি, তাঁরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেনশন পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026