বলিউড

Jitendra’s Wife: কেন হেমামালিনীকে ছেড়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলেন জিতেন্দ্র? এটাই আসল কারণ

জিতেন্দ্র কাপুর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা। বয়সের কারণে পর্দায় সেভাবে দেখা মেলে না তার। তবে সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত সাধারণের মাঝে নিজের জনপ্রিয়তা একই রকম ভাবে বজায় রেখেছেন অভিনেতা। বলিউডের একজন নামজাদা অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির অভিনেত্রীদের সাথে নাম জড়িয়ে ছিল তার। তবে তা সত্ত্বেও নিজের ছেলেবেলাকার প্রেমিকার সাথেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। সম্প্রতি সেই সত্যিই প্রকাশ্যে এসেছে সকলের।

জানা গিয়েছে, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন জিতেন্দ্রর নাম জড়িয়ে ছিল হেমামালিনী, জয়প্রদা, রেখার মতো প্রথম সারির হিট অভিনেত্রীদের সাথে। এমনকি এও জানা গিয়েছে, সেই সময় হেমামালিনীর সাথে তার সম্পর্ক এগিয়ে ছিল অনেকটাই। তাদের বিয়ের কথা পর্যন্ত প্রকাশ্যে এসে গিয়েছিল। তবে ধর্মেন্দ্রর জন্য তাদের সেই সম্পর্ক শেষপর্যন্ত পূর্ণতা পায়নি। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর খুব বেশি সময় না নিয়েই ১৯৭৪ সালে নিজের ছেলেবেলাকার প্রেমিকা শোভা কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বলাই বাহুল্য, তাদের সেই সম্পর্ক অটুট রয়েছে এখনো।

উল্লেখ্য, শোভা কাপুরের সাথে অভিনেতার পরিচয় খুব অল্পসময়ের নয়। শোভা কাপুরের যখন ১৪ বছর বয়স তখন থেকেই তাকে চেনেন জিতেন্দ্র। পাশাপাশি এও জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিতে যখন জিতেন্দ্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিলেন তখন থেকেই ছিল তাদের সম্পর্ক। তবে সেই বাঁধন পরবর্তীকালে কিছুটা আলগা হলেও পুরোপুরি ছিঁড়ে যায়নি। শেষপর্যন্ত তাদের সেই সম্পর্কই বিয়ের পূর্ণতা পেয়েছিল।

বর্তমানে অভিনেতা বড়পর্দা থেকে দূরে সরে গেলেও তার দুই সন্তানই যুক্ত রয়েছেন এই বিনোদন জগতের সাথে। মেয়ে একতা কাপুর বলিউড ইন্ডাস্ট্রির একজন নামি প্রডিউসার। হিন্দি ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ সবই প্রডিউস করে থাকেন জিতেন্দ্র কন্যা। পাশাপাশি তুষার কাপুর অর্থাৎ জিতেন্দ্রর ছেলে যুক্ত রয়েছেন অভিনয় দুনিয়ার সাথেই, যা অজানা নয় কারোরই। তবে বলাই বাহুল্য জিতেন্দ্র কন্যা তুষার কাপুরের থেকে বেশি সফল, সেকথা মানেন অনেকেই। উল্লেখ্য, জিতেন্দ্রর নিজস্ব একটি প্রোডাকশন হাউজ রয়েছে ‘বালাজি টেলিফিল্ম’ নামের। এই মুহূর্তে নিজের মেয়ের সাথেই সেই প্রোডাকশন হাউজ রমরমিয়ে চালাচ্ছেন অভিনেতা।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026