নিউজ

চিটফান্ডে আমানত কারীদের প্রাপ্য টাকা ফেরানো হয়নি কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

বিভিন্ন বেআইনি অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে একসময় ক্ষতিগ্রস্ত বহু আমানত কারীদের টাকা ফেরাতে রাজ্য সরকার গঠন করেছিল শ্যামল সেন কমিশন। চিটফান্ডে, সারদাকান্ডে প্রতারিতদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে কমিশনকে ৫০০ কোটি টাকা রাজ্য সরকার সেইসময় দিয়েছিল।

সেই কমিশনের মেয়াদ ছিল ২০১৪ সালের ২২ অক্টোবর। আমানতকারীদের কিছুজনকে টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে রাজ্যের কাছে এমনটাই কমিশনের পক্ষে আদালতকে জানানো হয়েছে। কমিশনের তরফে রাজ্য সরকারকে ফেরত দেওয়া অর্থমূল্য হল ১৩৮ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৪৩৮ টাকা।

আরও পড়ুন : নববর্ষের আগেই সরকারি কর্মচারী জন্য সুখবর, বাড়ানো হল ৪ শতাংশ ডিএ

এছাড়াও সারদার বেশ কিছু সম্পত্তি বিক্রি করে অর্থমূল্য পাওয়া গেছে দু’‌কোটি ৩৯ লক্ষ টাকা,সেই অর্থ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
তবে এবারই প্রথম নয় এ-র আগেও এই প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছিল রাজ্য সরকার। সেই সময় মামলা দায়ের করেছিল প্রতারিত আমানতকারীরা। তখন কাজ শেষ হওয়ার আগেই কমিশন বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যাপার ছাড়াও টাকা ফেরাতে কমিশনের পদক্ষেপ সম্পর্কে অবগত হতে চেয়েছিল হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট শুক্রবার রাজ্যের কাছে প্রশ্ন তোলে আমানতকারীদের উদ্দেশ্যে বরাদ্দ অর্থ কেন এখনও সকলে পাননি। একমাসের মধ্যে এখন সেই টাকা কীভাবে আমানতকারীদের দেওয়া যায় তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেই বিষয়ে জানানোর জন্য এক মাসের মধ্যে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026