বিনোদন

‘একটি মেয়ের পাঁচটি প্রেমিক থাকতেই পারে’, বিতর্কিত মন্তব্যে সোশ্যালে ট্রোলড নেহা ধুপিয়া

কৌশিক পোল্ল্যে: ভারতের প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া 2002 সালে মিস ইউনিভার্সে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেন। এরপর বলিউডে বিভিন্ন ছবি করে থাকলেও ফেম ও লাইমলাইট থেকে বেশ খানিকটা আড়ালেই ছিলেন নেহা। ‘কায়ামত’ ছবির পর তাকে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় বিশেষ দেখা যায়নি।

এরপর জনপ্রিয় টিভি শো রোডিজ এ তিনি গ্যাং লিডার হিসেবে নিযুক্ত হন। পরপর দুটি সিজন তিনি চ্যাম্পিয়ন লিডার এর তকমা পান। এর পরপরই তিনি হঠাৎ বিয়ে করে সকলকে চমকে দেন। অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ের একবছরের মধ্যেই একটি কন্যাসন্তান প্রসব করেন নেহা। এরপর আবারো রোডিজে তিনি একইপদে পরের সিজনে ফিরে আসেন। এবারের সতেরো তম সিজনটির ইতিমধ্যেই টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছে। এর তৃতীয় এপিসোডে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েই ঘটল বিপত্তি।

আরও পড়ুন : তুলকালাম কান্ড! শ্রীময়ীর সেটে জুন আন্টিকে প্রকাশ্যে চড় মারলেন ইন্দ্রানী হালদার

করন কাপুর নামক এক জনৈক প্রতিযোগী ইন্টারভিউ রাইন্ডে জানান তিনি তার প্রমিকাকে চড় মারেন কারন সেই প্রেমিকার সঙ্গে একই সময় আরও পাঁচটি ছেলে সম্পর্কে জড়িয়েছিল। এই ইস্যুতে প্রতিযোগীর ওপর ফেটে পড়েন নেহা। বাকি গ্যাং লিডার সহ হোস্ট রনবিজয় সিংহও তাল মিলিয়ে একই সুরে কথা বলতে থাকেন। শেষে প্রতিযোগীর শো এ প্রবেশিকাও নাকচ হয়ে যায়। যেহেতু নেহার বক্তব্য, একটি মেয়ের পাঁচটি প্রেমিক থাকতেই পারে, সেক্ষেত্রে তাকে চড় মারার অধিকার কারোর নেই।

এরকম মন্তব্যেই সরব হল নেটদুনিয়া। নেহাকে নিয়ে একের পর এক ট্রোল আসতে শুরু করে সোশ্যাল ওয়ালে। নেটিজেনদের কথায়, এরকম একতরফা বিচার কোনো বিচারককেই মানায় না। এক্ষেত্রে তিনি যা করেছেন তা ফেক ফেমিনিজম ছাড়া কিছুই নয়। ট্রোলের পরিমান উত্তরোত্তর বাড়তে থাকায় নেহা তার সোশ্যাল অ্যাকাউন্টের কমেন্টবক্সটি মিউট করে দেন। হেলিকপ্টার ইলা, তুমহারি সুলু ছবিগুলিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সদ্যই মুক্তিপ্রাপ্ত শর্টফিল্ম ‘দেবী’তে তাকে শেষ দেখা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026