নিউজ

ভেঙে পড়া অর্থনীতি প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী? জামিনের পর প্রথম সাংবাদিক সম্মেলনেই আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রীর

দিল্লি : সুপ্রিমকোর্টের কড়া নির্দেশ জামিনের পর সাংবাদিকদের সামনে আইএনএক্স মিডিয়া মামলা নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া চলবে না। তাই ১০৬ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কংগ্রেসের সদর দপ্তরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

গতকালই শর্তসাপেক্ষে জামিন পেয়ে তিহার জেল থেকে ফিরেছেন তিনি। এদিনই মুখ খুললেন দেশের অর্থনীতি নিয়ে। প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘দেশের অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে। অথচ, প্রধানমন্ত্রী অদ্ভূত ভাবে নিশ্চুপ।’ অন্যান্য মন্ত্রীরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যে সব যুক্তি দিচ্ছেন তা হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘অর্থবর্ষের ৭ মাস অতিক্রান্ত হলেও এখনও কোন সঠিক দিশা দেখাতে পারছেন না অর্থমন্ত্রক। বদলে যা যুক্তি দেওয়া তা ভুল ও হাস্যকর।’ ক্রমহ্রাসমান জিডিপি নিয়েও কেন্দ্রকে এদিন আক্রমণ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। অর্থনীতির এই হালের জন্য প্রধানমন্ত্রীর ভ্রান্ত জিএসটি নীতি, কর সন্ত্রাস, নোটবন্দিকে দায়ী করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026