কেয়া সেন : ছবির পোস্টার থেকে টিজার এমনকি ‘সাঁঝবাতি’-র ট্রেলার। সবটাই বেশ পছন্দ করেছেন বাংলা ছবির দর্শকরা। তবে অপেক্ষায় ছিলেন কবে প্রকাশ্যে আসবে এই ছক ভাঙা গল্প নিয়ে তৈরি ছবির গান? কারণ, চলতি বছর পুজোর সময়ই দেবীর বোধনের আগে মুক্তি পেয়েছিলো ‘সাঁঝবাতি’-র গান বিসর্জন-এর অডিও। যা বেশ পছন্দ করেছিল দর্শকমহল।
এবার লোকে লোকারণ্য শপিংমলে ছবির গানে, লিলি চক্রবর্তীর হাত ধরে চুটিয়ে নাচ করলেন দেব ও পাওলি। গান গাওয়ার সঙ্গে নাচে পা মেলালেন সঙ্গীত পরিচালক অনুপম রায়।
মিউজিক লঞ্চে এসে যা বললেন দেব, “আমি খুব খুশি যে সাঁঝবাতির মতো ছবি হয়েছে এবং আমি তাতে রয়েছি”। ছবিতে পাওলির অন্যতম পছন্দের গান বিসর্জন। তারকার কথায়, গল্পের প্রয়োজনে, যে যে মুহুর্তে যেরকম গান দরকার, সেগুলোই রেখেছেন অনুপম। আমার মনে হয় সাঁঝবাতি মানুষের মনকে ছুঁয়ে যেতে সফল হবে। এখন শুধুই অপেক্ষা করছি ২০শে ডিসেম্বরের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…