মাইথোলজি

“প্যাঁচা কেন লক্ষীর বাহন”?

“প্যাঁচা কয় প্যাঁচানি
খাসা তোর চেঁচানি !
তোর গানে পেঁচি রে

সব ভুলে গেছি রে।”

পৌরাণিক কাহিনী অনুযায়ী যেমন লক্ষ্মী দেবীর বাহন পেঁচা সেরকমই গ্রিক কাহিনী অনুযায়ী পেঁচা হল এথেনার প্রতীক। তিনি লক্ষ্মী দেবীর মতো ধন-সম্পদের দেবী নন তিনি স্বরস্বতীর মতো জ্ঞানের দেবী ।এথেনার বাহন হওয়ার পিছনে যুক্তি ছিল পেচা অন্ধকারেও দেখতে পাই সেটা তার দিব্যচক্ষু সেই অন্ধকারভেদী দৃষ্টিকেই শিক্ষার আলোকে সঙ্গে তুলনা করা হয়েছে যা অন্ধকার আলোর দিশা দেখায়। এছাড়াও প্রাচীন মিশরের লিপিতে পেচার ব্যবহার দেখা যায়। আমেরিকার রেড ইন্ডিয়ানরা পেঁচাকে জলের দানবের হাত থেকে বাঁচানোর রক্ষাকর্তা বলে মনে করতেন।

“এসো মা লক্ষী বোসো ঘরে
আমার এ ঘর রাখো আলো করে।”

আমাদের পৌরানিক কাহিনী অনুযায়ী লক্ষীদেবীর বাহন পেঁচা। লক্ষী মানে শ্রী বা সুরুচি। তিনি সম্পদ এবং সৌন্দর্যের দেবী বৈদিক যুগে ও মহা শক্তি হিসেবে তার পুজো হতো।কিন্তু একটি প্রশ্ন অনেকের মনের মধ্যে আবির্ভাব হয়েছে যে যিনি সর্ব ঐশ্বর্য সৌন্দর্যের রশ্মি ছটায় আলোকিত দেবী কিন্তু তার বাহন ক্ষুদ্র দেখতে ভালো নয় এমন জীব কেন? এই সম্পর্কে তিনটি ধারণা প্রচলিত রয়েছে কথিত আছে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র শ্রীহীন হয় এবং এর ফলে সমুদ্রে বসবাস করতে শুরু করেন দেবী লক্ষ্মী পরে অন্যান্য দেবতাদের আরাধনায় সমুদ্র মন্থনের সময় উত্থিত হন তিনি এবং বিষ্ণুর বাহুলগ্না হন। কিন্তু চঞ্চলা দেবী কোন বাহন কি স্থায়ীভাবে নিজের দখলে রাখতে পারেননি। কুমার গুপ্তর মুদ্রায় লক্ষ্মীর পাশে দেখা যায় ময়ূরকে আবার শশাঙ্ক মুদ্রায় লোকের পাশে হয় নেপালে লক্ষ্মীর বাহন কচ্ছপ কিন্তু বাঙালির পৌরাণিক মতে হাঁস নিয়েছেন সরস্বতী ময়ূরের বাহন কার্তিক তাই বলা হয় বাধ্য হয়ে পেঁচাকে বাহন করেছে লক্ষী।

আবার বলা হয় ধান বাঙালির কাছে লক্ষী কিন্তু এই ধান ইঁদুরে খেয়ে ফেলে ধানের গোলায় ইঁদুর ঢুকে নষ্ট করে খাদ্যশস্য তাই ধানের শত্রু ইঁদুর। আর ইঁদুরকে খায় পেঁচা অর্থাৎ ধানকে রক্ষা করে ইঁদুরের হাত থেকে। তাই লক্ষ্মী দেবীর বাহন এই রাত জাগা পাখি।

তবে এই প্যাঁচার কথা বাংলা সাহিত্যেও উঠে এসেছে জীবনানন্দের কল্পনা এসেছে একটি কবিতা –

তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা
থুরথুরে অন্ধ পেচা অশ্বত্থের ডালে এসে বসে
চোখ পালটায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে ?
চমৎকার ধরা যাক দু-একটা ইঁদুর এবার….

তবে লক্ষ্মীদেবীর বাহন হিসেবে পন্ডিতদের যে মতটি সর্বাধিক গ্রহনযোগ্য তা হলো যিনি লক্ষ্মী গুন অর্থাৎ সত্য প্রেম পবিত্রতা তপস্যা তিতিক্ষা পেতে চান তাকে পেচক ধর্ম পালন করতে হবে অর্থাৎ জাগতিক বস্তু থেকে একটু দূরে থেকে নির্জনে যোগৈশ্বর্য ও সাধন সম্পদ রক্ষা করতে হয় পেঁচা যদি দিনের বেলায় বের হয় অন্যান্য পাখিরা তাকে তাড়া করে অতি গোপনে পেচা বাস করে। সেরকমই পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয় ব্যক্তি দৈব সম্পদ নষ্ট করে।এসব কারনে পেচাকে লক্ষীর বাহন হিসেবে রেখে দিয়েছেন।

Written by – দেবস্মিতা ধর

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026