রাজ্য

উনি কেন ভ্যাকসিন কিনে দেননি? মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন দিলীপের

করোনাভাইরাস নিয়ে এবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করণা ভ্যাকসিন নিয়ে রাজ্যজুড়ে সমস্যা চলছে। নানা অব্যবস্থার অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভ্যাকসিন নিয়ে বর্তমানে তরজা একেবারে তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি বাইরে থেকে লোক এনে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবারে সেই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ বললেন, উনি যা করেন সব রাজনৈতিক দাবি করেন। কেন্দ্রীয় সরকার আগে থেকেই বলেছিল সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে যেমন ভাবে তৈরি হচ্ছে সেই ভাবে। এখন ভারত শুধুমাত্র ভ্যাকসিন বানাচ্ছে এবং ভারতের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। সবাই বলছে ভারত যদি ভ্যাকসিন দেয় তাহলে আমরা বাঁচবো।দেশের লোকে ভ্যাকসিন দেওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র গিমিক করেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। উনার অভিযোগ উনি কেন ভ্যাকসিন কিনে দিলেন না? কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা স্টেজ বাই স্টেজ চলছে এবং সরকারি ভ্যাকসিন সকলকে দেওয়া হবে। এবারের নির্বাচনের ক্ষেত্রে করোনাভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার কতটা করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে কাজ করতে পারে, তার ওপর নির্ভর করছে কতটা তারা ভোট পাবে সেটা। একাধিকবার সাধারণ মানুষের কাছে বিজেপির ব্যর্থতা তুলে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার রাজ্য সরকারের একাধিক ব্যর্থতার কথা টেনে আনছেন বিজেপি শীর্ষস্থানীয় নেতারা।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026