পলিটিক্স

বাবুল কি যোগ দিচ্ছেন তৃণমূলে? মলয় ঘটকের উত্তরে শোরগোল রাজনৈতিক মহলে

সম্প্রতি বিজেপি ত্যাগ করার ঘোষণা করে দিয়েছেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। বেশ কিছুদিন ধরেই তিনি বিজেপিতে বেসুরো হতে শুরু করেছিলেন। একটা সময় এমন এসেছিল যখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তার দ্বন্দ্ব সকলের সামনে পর্যন্ত চলে এসেছিল। কিন্তু তারপরেও কোনোভাবে সামলানো গেলেও আর শেষরক্ষা হলনা। বিজেপি ত্যাগের ঘোষণা সরাসরি করে দিলেন বাবুল। একটি ফেসবুক পোস্ট করে তিনি এই কথা সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন। মূলত মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে এবং বাংলার বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বড়ো ব্যবধানে হারের সম্মুখীন হওয়ার পরেই তিনি এই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যায়।

তবে নিজের পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি শুধু সোশাল কাজ করবেন, কোনো দলে যোগদান করবেন না। তার পোস্টের একটি লাইন ছিল, ‘আমি এখন কোনো দলেই যোগদান করছি না তৃণমূল, সিপিআইএম কিংবা কংগ্রেস’। তবে ঘন্টাখানেকের মধ্যেই এই দলবদলের লাইনটি মুছে যায় তার পোস্ট থেকে। এরপর থেকেই সকলের ধারণা বিজেপি ছাড়লেও রাজনীতি থেকে সরাসরি বেরিয়ে যাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর যদি রাজনীতি থেকে না বের হন, এবং বিজেপি ত্যাগ করেন, তাহলে তার কাছে সবথেকে ভালো অপশন মূলত তৃণমূলে যোগদান। এমনিতেও মন্ত্রিত্ব ছাড়ার পরে তৃণমূল নেত্রী বাবুলের পাশেই দাড়িয়েছেন।

তাই খুব স্বাভাবিক ভাবেই বাবুলের দলবদলের প্রসঙ্গ এখন উঠে আসছে রাজনীতির আঙিনায়। বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে বহু কর্মী সমর্থক, নেতা মন্ত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে আবারো ফিরে এসেছেন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দলবদল মুকুল রায় এবং শুভ্রাংশু রায়ের, যারা ২০১৭ সালে তৃণমূল ছেড়ে চলে গেছেন গেরুয়া হতে। তাহলে কি এই দলবদলুদের তালিকায় নতুন সংজোজন হতে চলেছেন গানের জগৎ থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল?

এই নিয়ে তৃণমূল নেতা মলয় ঘটক কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল ঠেলে দিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, এই নিয়ে সমস্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়াও বাংলার বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির হেড স্যার নরেন্দ্র মোদিকে কটাক্ষের সুরে তোপ দেগে মলয়ের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতি অনুসরণ করলে বাংলার বিজেপি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাংলার বিজেপির কার্যালয় খোলার মতো লোক পাওয়া যাবেনা।” যেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তৃণমূলের পাখির চোখ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মলয় ঘটকের এই মন্তব্য সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। কারণ, যদি বাবুল সুপ্রিয় তৃণমূলে যান তাহলে বর্ধমান দখল তৃণমূলের পক্ষে আরো সহজ হয়ে যাবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026