দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লীবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ক্ষমতায় আসলে দিল্লীকে বিশ্বের অন্যতম পরিষ্কার শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
নতুন দিল্লীর সাংবিধানিক ক্লাবে মুখ্যমন্ত্রী তার প্রথম টাউন হল সভায় বলেন যে তার পরবর্তী মেয়াদে তাঁর দল পাবলিক বাসে মহিলাদের এবং প্রবীন নাগরিকদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করবে। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, যিনি AAP এর মূখ্য জানুয়ারী পর্যন্ত দিল্লীর সাতটি লোকসভা কেন্দ্রে সাতটি টাউন হল সভায় বক্তব্য রাখবেন। এছাড়াও ৭০০ টি এলাকা কেন্দ্রিক সভার জন্য বাড়ি বাড়ি গিয়েও কথা বলবেন।
আরও পড়ুন : ‘আমরা সাধারন মানুষকে ঝামেলা সৃষ্টি করতে দিয়েছি’, বেফাঁস মন্তব্যে নতুন বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের তিনি বলেন, “আমাদের বর্তমান আমলে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, জল ব্যবস্থা, বিদ্যুৎ ও নর্দমার মতো বিষয়কে প্রাধান্য দিয়েছি। আমাদের পরবর্তী মেয়াদে, প্রথম লক্ষ্য হ’ল দিল্লীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা।বৃহস্পতিবারের অনুষ্ঠানে অংশ নেওয়া এক ব্যক্তির প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেছিলেন, যেখানে সেখানে কোনও বাড়তি আবর্জনা ফেলা হবে না, তিনটি পর্বতের মতো আবর্জনা স্তূপ পরিষ্কার হয়ে যাবে এছাড়া রাস্তাঘাটও সবসময় পরিষ্কার থাকবে।”
আর একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাস চলাচলের প্রকল্পটি পরবর্তী মেয়াদে সফল করা সম্ভব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…