শ্রেয়া চ্যাটার্জি : শীতকালের শুরুতে মানে যখন শীত পড়ছে না সেই সময় একটা ঠান্ডা লাগার ধাত দেখাই যায় বাচ্চা এবং বয়স্কদের মধ্যে। তবে শীত এবারে অনেকদিন পর্যন্ত স্থায়ী হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আমাদের রাজধানী দিল্লিতে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি তে নেমে এসেছে। হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ায় সবচেয়ে বেশি কাবু হয় বাচ্চারা এবং বয়স্করা। অতিরিক্ত গায়ে জ্বর বা ঠান্ডা লেগে বুকে ব্যথা মাথার যন্ত্রণা এসবে ভুগতে পারে আপনার বাড়ির ছোট্ট সদস্য। তাই কিভাবে ঠান্ডার হাত থেকে তাদেরকে রক্ষা করবেন জেনে নিন তার কিছু নিয়মাবলী।
১) ঘর থেকে বাইরে বেরোনোর সময় অবশ্যই তার কান এবং পা, মাফলার ও মোজা দিয়ে ঢেকে দিন। সারা গায়ে গরমের পোশাক না থাকলেও কান মাথা এবং পায়ে অবশ্যই গরম পোশাক রাখতে হবে।
আরও পড়ুন : ১লা জানুয়ারি থেকে SBI-এর নতুন নিয়ম, ATM থেকে টাকা তুলতে লাগবে OTP
২) এই সময় প্রচুর সিজনাল ফল আপনার বাচ্চাকে দিন। যাতে সে উপযুক্ত পুষ্টি পায়। এই সর্দি সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করতে পারে। এ সময় ভিটামিন সি জাতীয় খাবার শরীরের জন্য বেশ উপকারী নানান ধরনের লেবু আমলকী, কিউয়ি, বাদাম, খেজুর ইত্যাদি।
৩) ঘর থেকে হঠাৎ করে বাইরে বেরোলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই যতটা সম্ভব বাচ্চাটিকে ঘরের মধ্যে রাখুন। বিশেষ করে একদম ভোরবেলা ও সন্ধ্যেবেলা বাইরে বেরিয়ে খেলাধুলা করার প্রয়োজন নেই বদ্ধ ঘরে বিশেষত যে ঘরোয়া খেলাগুলি আছে সেগুলোই আপনার বাচ্চাকে খেলতে উৎসাহিত করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…