নিউজ

‘আমি মরে গেলেও বিজেপিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প বানাতে দেব না’, : মমতা

সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় প্রয়োগ করতে দেবেন না বলে শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এও জানান যে, ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে দেবেন না তিনি, এবং এর জন্য প্রাণ দিতেও তিনি রাজি রয়েছেন।

‘যতদিন আমি বেঁচে রয়েছি, বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ হতে দেব না। কাউকেই দেশ বা রাজ্য ছেড়ে যেতে হবে না।’ সীমান্তবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনার নৈহাটিতে একটি মেলার উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : আবার ক্ষমতায় এলে, দিল্লিকে সবচেয়ে পরিষ্কার শহর তৈরি করব : মুখ্যমন্ত্রী

‘ওরা বলছে ওরা নাকি ডিটেনশন ক্যাম্প বানাবে। কে ক্ষমতায় রয়েছে? আমরা। আমি আমার জীবন দিয়ে দেব তবু বাংলায় ওদের ডিটেনশন ক্যাম্প বানাতে দেব না। এটা মাথায় রেখো।’ জানালেন তিনি। একইসঙ্গে তিনি যোগ করেন, ‘আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে বলেই ওখানে ডিটেনশন ক্যাম্প বানাতে পেরেছে।’

‘এটা (ডিটেনশন ক্যাম্প তৈরী) রাজ্য সরকারের কাজ। আসামে বিজেপির সরকার থাকায় ওরা এটা করতে পেরেছে। তারা নির্বাচিত সরকার, আমরাও নির্বাচিত সরকার। তোমাদের ক্ষমতা দিল্লিতে, আমাদের ক্ষমতা এখানে।’ মন্তব্য মমতার। সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘এই আইন ভারতীয়দের বিদেশিতে পরিণত করেছে। আমাদের অধিকার রক্ষায় সবাইকে আবেদন করতে হবে।’

এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সংশোধিত নাগরিকত্ব আইন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। এই আইন বাংলায় বলবৎ হতে দেবেন না বলে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026