বিধানসভা ভোটের আগে পুরভোটকে নজরে রেখে সিএএ নিয়ে বার্তা দিতে রবিবার শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহীদ মিনারে তার সভার আগে কিছু বিজেপি কর্মীরা পথেই কলকাতার রাজপথে বিতর্কিত গোলি মারো স্লোগান তোলে পুলিশ আধিকারিকদের সামনেই । এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু করে রাজনৈতিক মহলে।
এই ‘গোলি মারো’ স্লোগান বিতর্কে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরের দলীয় কর্মসূচি থেকে তিনি বললেন এটা দিল্লি নয়, এটা বাংলা। রবিবার কলকাতার রাস্তায় যারা এই প্ররোচনামূলক স্লোগান দিয়েছে, তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, স্লোগান দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন : তৃনমুল-কংগ্রেসের নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’, কী সেই নতুন কর্মসূচি?
দিল্লিতে যারা উসকানিমূলক স্লোগান দিয়েছে, তারা শাস্তি পায়নি। কিন্তু কলকাতার রাস্তায় যারা এই স্লোগান দিয়েছে, তারা কড়া শাস্তি পাবেন, বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লি সরকারের মতো তিনি চুপ থাকবেন না। প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দেওযার আগে কলকাতার রাস্তায় ‘দেশ কে গদ্দার কো, গোলি মারো….’ স্লোগান দেয় কিছু বিজেপি সমর্থক।স্লোগান প্রসঙ্গে তৃনমূল নেত্রী বলেন জনগণ ঠিক করবে কারা গদ্দার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…