একদিনের সিরিজের পর টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। প্রথম টেস্টে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে কিউয়িদের কাছে বশ্যতা স্বীকার করেছে কোহলি ব্রিগেড। সিরিজ হারের পর বিরাট কোহলিকে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন “কোনো অজুহাত দিতে চাই না।
আমাদের ব্যাটসম্যানদের প্রর্দশন একেবারেই ভালো হয়নি। বোলাররা আশানুরূপ ভালো প্রর্দশন করেছে।” পুরো টেস্ট সিরিজ জুড়ে ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রকট হয়েছে। চার ইনিংসে মাত্র একবার দুশো রানের গন্ডি পার হতে সক্ষম হয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে বোলারদের দাপটে নিউজিল্যান্ডের থেকে লিড নিতে সক্ষম হয় ভারত কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ মাত্র ১২৪ রানে শেষ হয়ে যায়।
আরও পড়ুন : টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি, রেগে গিয়ে বললেন এই কথা
বোলাররা বিপক্ষ দলকে চাপে রাখতে সক্ষম হলেও চাপে রাখার জন্য যথাযথ স্কোর বোর্ডে দিতে পারেনি ব্যাটসম্যানরা। তাই বিরাট কোহলি জানিয়েছেন হারের ময়নাতদন্তের প্রয়োজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…