Categories: দেশনিউজ

১,০০০ টাকার নোট কি আবারো ফিরবে? প্রশ্নের জবাবে কি উত্তর দিলেন RBI গভর্নর?

অবশেষে ২০০০ টাকার নোট বাজার থেকে ফিরে যাচ্ছে। RBI নভেম্বর ২০১৬ সালে পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিল করার পর নতুন ২,০০০ টাকার নোট চালু করেছিল। তবে, এবারে সেই নোটের কার্যকাল শেষ। এখন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলিতে পুরনো ২০০০ নোট পরিবর্তন করা যাচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই নিয়ম। কিন্তু, ২০০০ টাকার নোট বাজার থেকে বেরিয়ে যাওয়ায় কি ১০০০ টাকার নোট ফেরত আসবে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

এ নিয়ে কী বললেন আরবিআই গভর্নর? আপনাদের জানিয়ে রাখি, RBI ২,০০০ টাকার নোট বাজার থেকে বের করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সব ব্যাংককে নির্দেশিকাও জারি করা হয়েছে এবং গণমাধ্যমকে ব্রিফিংও করা হয়েছে। এখন জল্পনা চলছে ১০০০ টাকার নোট ফেরত আসছে কি না? তাই আরবিআই গভর্নর এই সম্পর্কে বলেছেন যে, আরবিআই ১,০০০ টাকার নোট ফিরিয়ে আনার পরিকল্পনা করছে না। সিস্টেমে ১,০০০ টাকার নোট পুনরায় চালু করার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে শক্তিকান্ত দাস উত্তর দিয়েছেন, এখনো এই নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন যে, ২,০০০ টাকার নোট পরিবর্তন করার জন্য কারও তাড়াহুড়ো করার দরকার নেই। ব্যাঙ্কে ভিড় করারও কোনও কারণ নেই। যদি আপনার কাছে নোট থাকে, তাহলে আপনি নিজের সময়ে গিয়ে এই কাজ করতে পারেন। এটি পরিবর্তন করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ চার মাস। আর এর জন্য অর্থনীতিতেও কোনো প্রভাব পড়বে না।

BharatBarta Desk

Recent Posts

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026