দেশ

ভয়ঙ্কর রুপ করোনার, সংক্রমন ঠেকাতে দেশজুড়ে ফের লকডাউন?

করোনা ভাইরাস প্যানডেমিক জাঁকিয়ে বসেছে ভারতবর্ষের বুকে। দ্বিতীয় ঢেউতে রীতিমত দিশেহারা হয়ে পড়েছে গোটা দেশবাসী। সংক্রমনের দৈনিক গ্রাফের গগনচুম্বী রূপ বুঝিয়ে দিচ্ছে ভারতের পরিস্থিতি কতটা ভয়াবহ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে দেশবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে সরকার কি করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে গত বছরের মতো আবার সম্পূর্ণ লকডাউন করবে? সম্পূর্ণ লকডাউন করার ব্যাপারে কার্যত দুই রকম মন্তব্য শোনা যাচ্ছে। লকডাউন হবে কি হবে না, কি বলছেন বিশেষজ্ঞরা?

কেউ কেউ মনে করছেন যে গত বছরের মতো লকডাউন না করলে এই সংক্রমণে বাঁধ দেওয়া যাবে না। বর্তমানে পরিস্থিতি মত সংক্রমণ বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে ভারতকে। তবে কেন্দ্র সরকারের এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউন করার কোন ইচ্ছা নেই। তাদের দাবি যে গত বছরের মতো লকডাউন করলে ফের দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যেতে পারে। তাই কিছু কিছু বিশেষজ্ঞের মতে যেসব জায়গায় খুব বেশি ভাবে সংক্রমণ ছড়াচ্ছে শুধুমাত্র সেখানে লকডাউন প্রয়োজন আছে। এই প্রসঙ্গে বেঙ্গালুরু লাইভ কোর্স এপিডেমিওলজি প্রধান অধ্যাপক গিরিধর বাবু জানিয়েছেন, “দেশজুড়ে লকডাউন করে কোন সমস্যার সমাধান হবে না। বরং আমাদের সংক্রমনের এপিসেন্টার খুজে সেই সমস্ত এলাকায় লকডাউন করতে হবে।”

এছাড়াও দিল্লির ওয়েলকাম ট্রাস্ট ইন্ডিয়া অ্যালায়েন্সের ভাইরোলজিস্ট শাহিদ জামিল জানিয়েছেন, “দেশজুড়ে লকডাউন করে কোন লাভ হবে না। লকডাউনের সংক্রমনের গতি কমে কিন্তু সংক্রমণ থেমে যায় না। যে সমস্ত জায়গায় বেশি করে সংক্রমণ হচ্ছে সেখানে বেশি করে লকডাউন করতে হবে।” অন্যদিকে কর্ণাটক সরকারের কোভিড টাস্কফোর্সের এক সদস্য জানিয়েছেন, “নিখুঁত পরিকল্পনা ছাড়া লকডাউন করলে বিশাল সমস্যায় পড়তে হতে পারে ভারতকে। আর লকডাউন হলে ভ্যাকসিন বিতরণ পরিষেবা ব্যাহত হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026