রাজ্য

আজ CBI-এর ডাকে যাবেন না অনুব্রত মণ্ডল, সময় চেয়ে দিলেন চিঠি

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে গরুপাচার কান্ডে নাম জড়িয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আজ অর্থাৎ মঙ্গলবার তাদের নিজাম প্যালেস ভবনে গরু পাচার সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডল এবং তার সহযোগীকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু আজ সকালেই সিবিআই জানিয়েছে যে অনুব্রত মণ্ডল এবং তার সহযোগী দুজনেই চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারবে না। কিন্তু হঠাৎ করে তারা কেন জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকা থেকে পিছিয়ে গেল, তা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বঙ্গ রাজনীতি।

জানা গিয়েছে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে তার কিডনিতে সমস্যা আছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ঠিক নেই। এছাড়া এই করোনার প্রকোপের মাঝে তার বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়। অন্যদিকে অনুব্রত মণ্ডলের সহযোগী বলেছেন যে তার বাড়িতে একাধিক মানুষ করোনা পজিটিভ হয়ে আছেন। এই মুহূর্তে তিনি হোম আইসোলেশনে থাকায় তার পক্ষে নিজাম প্যালেসে আজ হাজিরা দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল এখনো অব্দি গরু পাচারকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে বীরভূমের ভোটের গুরুদায়িত্ব যেহেতু “কেষ্টদার” কাঁধে আছে তাই শেষ মুহূর্তে দলটি অস্বস্তিতে ফেলতে রাজনৈতিক অভিসন্ধি করা হয়েছে। তারা এও দাবি করেছে যে গত শনিবার বোলপুরে দাঁড়িয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকানোর কথা বলেছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর তারপর থেকেই হঠাৎ করে কোনো কারণ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা বেড়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026