অফবিট

বয়সকে হার মানালো ইচ্ছাশক্তি, দুর্দান্ত নেচে ভাইরাল হলেন এই বৃদ্ধ, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: বয়স কখনোই ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না। সময় ও সুযোগ বুঝে সুপ্ত প্রতিভা প্রকটরূপে বেরিয়ে আসে। আরও একবার সেই দৃষ্টান্তের হদিশ মিলল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। নাচের ভিডিও দেখতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি, কিন্তু সেই নাচই যদি হয় একটু অন্যরকম বা নতুন কিছু! ধরুন একজন বৃদ্ধ, বসয়কে হার মানিয়ে অসাধারন নেচে চলেছেন তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? খুব অভিনব তাই না!

এবার সেরকমই এক প্রতিভার সন্ধান পেলাম আমরা। একজন বৃদ্ধ তিনি অনর্গল নেচে চলেছেন। অনন্য, অসাধারন সেই নাচ। কে বলবে তার বয়স পেরিয়েছে যৌবনের কোটা! তার প্রতিটি নৃত্যভঙ্গিমায় অনবদ্য নিপুণতা। হেমন্ত মুখোপাধ্যায় বেশকিছু সুপারহিট গানে লকডাউনের গৃহবন্দি পর্বে সময় কাটালেন এই বৃদ্ধ। যদিও তার পরিচয় নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভিডিওর শুরুতেই হেমন্তবাবুর অতি বিখ্যাত গান ‘রানার ছুটেছে রানার’ গানের তালে তাল মিলিয়ে শুরু হয় তার নাচ, এরপর একের পর এক গানে তিনি মেলে ধরলেন নিজ নৃত্যশৈলী। জীবনের এই বয়সে এসেও যে এরকম অভিনব কিছু করা সম্ভব, তা নতুন প্রজন্মের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। এ যেন বর্তমানের কাছে নিজ প্রতিভা প্রদর্শনের এক নতুন দিগন্ত খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ভিডিওটি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মাধ্যমে আপলোড হওয়ার পরপরই উপছে পড়ছে প্রশংসার বাঁধ, সকলেই তার নাচ দেখে মুগ্ধ, বিশেষত আজকের প্রজন্মও এতে বিশেষ আগ্রহ দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ার রাজ চলছে ভাইরাল দাদুর নাচ। তিনি উদাহরন হয়ে একবাক্যে বুঝিয়ে দিলেন, “ওল্ড ইজ গোল্ড”। তার সেই নাচের ভিডিও দেখতে ইচ্ছে করছে? আসুন দেখে নিই ভাইরাল দাদুর অসাধারন নাচ, শুধুমাত্র নীচের পোস্টে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026