অফবিট

গ্রামের কল দিয়ে অনর্গল বেরিয়ে আসছে মদ, খুশিতে মাতোয়ারা গ্রামবাসীরা

শ্রেয়া চ্যাটার্জি – ইটালির মডেনা জেলার কাছাকাছি একটি এলাকায় কল খুলতেই গলগল করে বেরিয়ে আসছে রেড ওয়াইন। করোনার জন্য গোটা বিশ্বজুড়ে কার্যত লকডাউন চলছে। ইতালির করুণ অবস্থার কথা আমরা সকলেই জানি। তবে বাড়িতে বসে কল খুলেই এমন রেড ওয়াইন পেলে কার না মনটা ভালো হয় বলুন? গ্রামবাসীদেরও একেবারে খুশিতে মনটা ডগমগ। কলে এমন জলের মতন রেডওয়াইন পড়তে দেখে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় সেগুলো সযত্নে রাখার জন্য। কেউ কেউ বোতলে, কেউ কেউ বালতি ভরে ভরে নিয়ে যায় রেড ওয়াইন।

তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। একটি মদ তৈরির কারখানার রিজার্ভার ট্যাংক ফুটো হয়ে গিয়ে জলের পাইপ এর সঙ্গে মিশে যায়। তার ফলেই এই বিপত্তি। তবে এই ওয়াইনের সুখ বেশিক্ষণ ভোগ করতে পারেননি তারা, কারণ সেখানকার ইঞ্জিনিয়ার খুব তাড়াতাড়ি রিজার্ভারটি মেরামতের ব্যবস্থা করেন।

করোনা ভাইরাস এর দাপটে ইতালির অবস্থা প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কত মানুষের মৃত্যু হচ্ছে। ইতালির এক একটি শহর গলি, আনাচ-কানাচ যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ভয়ংকর পরিস্থিতিতে জলের কল থেকে রেড ওয়াইনের আনন্দ উপভোগ করেছেন গ্রামের ওই কটি বাড়ির মানুষ। কিছুক্ষণের জন্য হলেও তারা হয়তো আনন্দের মধ্যে ডুবে গিয়ে করোনার ভয়ংকর রূপটি থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছিলেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026