রাজ্য

বারবার শুভেন্দুর ওপর হামলা, বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবেন ১৫ মহিলা CRPF

বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবার প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফা নির্বাচনের। আগামীকাল রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। তার আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই বিধানসভা কেন্দ্রে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন দুই রাজনৈতিক মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গোটা নন্দীগ্রামে নিরাপত্তা বাড়ানোর সাথে সাথে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। এতদিন ধরে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে এবার তাদের সাথে আরও ১৫ জনের মহিলা বাহিনী।

এবারে বিধানসভা নির্বাচনে সর্বাধিক চর্চিত বিধানসভা কেন্দ্র হল এই নন্দীগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে বারংবার শুভেন্দু অধিকারীকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বেশিরভাগ সময় মহিলারা লাঠি, জুতো, ঝাঁটা ইত্যাদি নিয়ে কনভয় আটকে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু তাদের ওপর পাল্টা প্রত্যাঘাত করতে পারেনি শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীরা। তাই এবার প্রশাসন মনে করেছে যে নির্বাচনের সময় শুভেন্দুর নিরাপত্তা আরো জোরদার করা উচিত। তাই এবার থেকে শুভেন্দু অধিকারীর সাথে থাকবে ৩০ জনের প্রমিলা বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকালের নির্বাচনের জন্য আঁটোসাঁটো করা হয়েছে নন্দীগ্রামের নিরাপত্তা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং চলছে। যেকোনো গাড়ি, ভ্যান, টোটো থামিয়ে যাত্রীদের চেকিং করা হচ্ছে। তারা এটা সুনিশ্চিত করছে যাতে কেউ টাকা বা অস্ত্রশস্ত্র চালান না করতে পারে। এমনকি রাজ্য পুলিশের প্রত্যেকটি গাড়ি চেকিং করা হচ্ছে। এছাড়াও আকাশপথে হেলিকপ্টার ঘুরছে যা সর্বক্ষণ নন্দীগ্রামের উপর নজর রেখেছে। গতকাল সন্ধ্যে ৬:৩০ টার সময় থেকে নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে যার জন্য এলাকায় কোনো জমায়েত করা যাচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026