রাজ্য

২৩০ আসনে জিততেই হবে তৃণমূলকে, লক্ষ্যমাত্রা বেঁধে দিল মমতা

রাত পোহালেই শুরু হবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব। রীতিমতো সুরক্ষার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রামকে। নির্বাচন কমিশন নন্দীগ্রামের সবকটি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে নাকা চেকিং করছে ও রুট মার্চ করছে। এছাড়া আকাশপথে হেলিকপ্টার ওপর থেকে নজরদারি চালাচ্ছে। গতকাল সন্ধে থেকে নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে যার জন্য একসাথে ৫ জনের বেশি জমায়েত করতে পারবে না। আর এতকিছুর পিছনে প্রধান কারণ হলো মমতা বনাম শুভেন্দুর মহাযুদ্ধ।

এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “এবারের বিধানসভা নির্বাচনে আমাদের ২২৫-২৩০ আসন পেতেই হবে। না হলে চলবে না। বিজেপি নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছড়িয়ে আবার দলের মীরজাফরদের কিনে নিতে পারবে। তাই অনেক বেশি ভোটে তৃণমূলকে জিততে হবে।” এছাড়াও তিনি আজ সিঙ্গুরের সভা থেকে বলেছেন, “ঘোড়া কেনাবেচা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা নিয়ে হোটেলে বসে রয়েছে বিজেপি নেতারা। কোটি কোটি টাকার লেনদেন করছে ওরা।”

এছাড়া এদিন বিজেপি প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি বলেছেন, “সব ধার করা নেতাদের। আমাদের দলের গদ্দার আর মীরজাফররা ওদের দলে গিয়ে প্রার্থী হয়েছে। ওরা কাদের নিয়ে বঙ্গ দখল করবে। যাইহোক ওদের একটা কথা বলার আছে। দয়া করিয়ে ধার চাহিয়া লজ্জা দিবেন না। টাকা দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছে। নির্বাচন কমিশন চেকিং করলেই সব ধরা পড়বে।” এছাড়াও তিনি এদিন সকলের উদ্দেশ্যে বলেছেন, “আপনাদের কাছে একান্ত অনুরোধ, স্বচ্ছ নির্বাচন করুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026