নিউজ

১ লা মে থেকে শুরু, এনপিআরের কাজ শুরু করবে এই রাজ্য

সংশোধিত নাগরিকত্ব আইন এবং রাষ্ট্রীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর নিয়ে ইতিমধ্যেই বিতর্ক, আন্দোলন হয়েছে, অনেকে এর সপক্ষে, অনেকে বিপক্ষে। ২০১০-এ প্রথম দেশজুড়ে এনপিআর হয়। এনপিআর হল দেশের নাগরিকদের ডেটাবেস। কোনও ঠিকানায় ৬ মাস ধরে বসবাসকারীদের নাম উঠবে এই রেজিস্টারে। তবে বিজেপি সরকার আগেই বলেছে এনপিআরের মাধ্যেমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যাপার নেই। তবি বিরোধীরা মনে করছে এ-র সাথেও সিএএ এ-র যোগ থাকতে পারে।এনআরসি ও সিএএ নিয়ে বিতর্কের জেরে এবার এনপিআর নিয়েও শুরু হয়েছে অশান্তি, বেশ কয়েকটি রাজ্য জানিয়েছে, তারা এই প্রক্রিয়া চালু করবে না।

তবে মহারাষ্ট্র সরকার জানিয়েছে ১ মে থেকে শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে জনগণনা। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে আন্দোলনের মাঝেই মহারাষ্ট্র সরকার এনপিআর ও জনগণনার কাজ শুরু করার ঘোষণা করল। তবে মহারাষ্ট্র সরকারের এনপিআর চালু করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি-কংগ্রেস তা মানবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে শিবসেনা সরকার। এনসিপি-কংগ্রেস উভয়েই এ রাজ্যে এনআরসি করতে দেবে না বলেই জানিয়েছে।

আরও পড়ুন : রাজ্যে বিজেপির অবস্থা খতিয়ে দেখতে পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ

মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে সরকার গড়তে দরকার ১৪৫ টি আসন। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬, এনসিপির ৫৪, কংগ্রেসের ৪৪। সব মিলিয়ে ১৬৯। এনসিপি ও কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসা শিবসেনা সরকার এনপিআরের বিরুদ্ধে থাকায়  এই সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026