করোনার থাবাতে ত্রস্ত গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।শুধু আক্রান্তই নয়, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৭ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৫১ জন। এদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৫২৯ জন। সব থেকে বেশি আক্রান্ত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। গত একদিনে সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এই প্রথম বিশ্বের কোনো দেশে একদিনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো।
আমেরিকাতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ২ হাজার ৮৭৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৩১৪ জন। আমেরিকার পর আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২৭৩ জন। মারা গেছেন ১৬ হাজার ৮১ জন। আর স্পেনের ঠিক পরেই রয়েছে ইতালি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৫৭৭ জন, মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৪৯ জন।
যারা ফ্রান্স আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৬৯ জন, আর ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ১৭১ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪৭ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৭৪ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…