বিনোদন

লকডাউনেই নয়, ভাইরাল ‘চা কাকু’র সারাজীবনের সমস্ত দায়িত্ব নিলেন মিমি চক্রবর্তী

কৌশিক পোল্ল্যে: নেটদুনিয়ায় ভাইরাল হওয়া মৃদুল দেব এখন ‘চা কাকু’ নামেই বহুল পরিচিত। এবার তার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি এই কাকুর কথা জানতে পেরেই তৎক্ষনাৎ তার জন্য সুব্যবস্থা গ্রহন করেন।

জনতা কার্ফিউ এর দিন চা খেতে বেরিয়ে এক ভিডিয়োর মাধ্যমে হঠাৎই ভাইরাল হয়ে যান তিনি। তার সুন্দর ডায়লগ ‘চা খাবোনা আমরা? আমরা খাবোনা চা?’ এ মুগ্ধ হয়েছে নেটপাড়া। কাকুর মিষ্টি অনুরোধে মন গলেছিল নেটিজেনদের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছ মিমস ও জোকস পোস্ট করা হয়। ভাইরাল হবার পরেই চা কাকুর কঠোর পরিশ্রম ও হাড়ভাঙা খাটুনির ভিডিও প্রকাশ্যে আসলে তার দুঃখে তৎপর হয়ে ওঠেন নেটাগরিকরা। এরপর তাকে রেশন দিয়ে সাহায্য করেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী।

সমস্ত ঘটনাটি জানতে পেরে তাকে সাহায্য করার নিমিত্তে এগিয়ে আসেন মিমি চক্রবর্তী কারন তিনি জানতে পারেন মৃদুলবাবু যাদবপুর এলাকারই লোক। প্রথমে তার বাড়ির ঠিকানা জোগাড় করে তারপর সেখানে লোক পাঠিয়ে তাকে যথাসাধ্য সাহায্য করেন। মিমির সঙ্গে ভিডিও কলেও কথাও হয়েছে তার। মিমি জানিয়েছেন শুধু লকডাউনেই নয় তার পাশে সবসময় রয়েছেন মিমি এবং চা কাকুর সারাজীবনের দায়িত্বও নেবেন মিমি। শুধু তাই নয়, চা কাকুর ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজকাঁধে নিলেন অভিনেত্রী।

ভালোবাসে চা কাকুর জন্য একটি চা’এর প্যাকেট পাঠাতেও ভোলেলনি মিমি। চা কাকু যাতে বাড়িতে বসেই চা খেতে পান সেই দিকটিও খেয়াল রাখলেন। আর চা কাকুও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আর চা খেতে বাইরে যাবেন না। করোনা মোকাবিলায় সাহায্যের জন্য মিমির অফিস সবসময় খোলা। এখান থেকেই পাঁচশো মানুষের রোজকার খাবার সরবরাহ করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026